এক্সপ্লোর

Bowbazar: হঠাৎ ভেঙে পড়ল বাড়ির কার্নিশ, দুর্গাপিতুরি লেনে ফের আতঙ্ক

এই নিয়ে চারবার। আতঙ্ক পিছু ছাড়ছে না দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের! ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে সাতটা। আচমকা ভেঙে পড়ল 6C দুর্গাপিতুরি লেনের এই বাড়িটির কার্নিশ!

সঞ্চয়ন মিত্র, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের আতঙ্ক ফিরল দুর্গাপিতুরি লেনে (Durga Pituri Lane)। সকালে হঠাৎ একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ে। যদিও ওই বাড়িতে কেউ থাকতেন না। বাড়ির নীচে থাকা দোকানও বন্ধ ছিল। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরে মেট্রোর কর্মীরা এসে বাড়ির বাকি বিপজ্জনক অংশ ভেঙে ফেলেন।

হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ি: তখনও ভোরের আড়মোড়া ভেঙে পুরোদমে ছন্দে ফেরেনি বউবাজার। সেই সময়ে হুড়মুড় করে ভেঙে পড়ল এলাকার একটি বাড়ির কার্নিশের একাংশ। এই নিয়ে চারবার। আতঙ্ক পিছু ছাড়ছে না দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের! ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে সাতটা। আচমকা ভেঙে পড়ল 6C দুর্গাপিতুরি লেনের এই বাড়িটির কার্নিশ!

ফিরল উৎকণ্ঠার দিন-রাত: বউবাজারের বাসিন্দাদের জীবনে ফিরে এল উৎকণ্ঠার দিন-রাত। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়িটিতে বর্তমানে কোনও বাসিন্দা না থাকলেও নীচতলায় রয়েছে একটি দোকান। সেই দোকান বন্ধ থাকায় রক্ষা পেয়েছেন কর্মীরা। পরে মেট্রোর কর্মীরা এসে বাড়ির বাকি বিপজ্জনক অংশ ভেঙে ফেলেন। ২০১৯ সালে দুর্গাপুজোর আগে বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকড়াপাড়া লেনে বাড়িতে ফাটল দেখা দেয়।

এর পর, গত বছরের ১১ মে, ফাটল ধরে দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িতে। সেই ঘটনার ৫ মাস কাটতে না কাটতে। ১৪ অক্টোবর, ২০২২-এ ফের বউবাজারে ফাটলের আতঙ্ক ফিরে আসে। শুক্রবার সেই বিপর্যয়ের স্মৃতিই ফিরল 6C দুর্গা পিতুরি লেনের বাড়িটিতে। কবে কাটবে এই আতঙ্ক? কিন্তু, বারবার এভাবে বউবাজারের মানুষগুলোর মাথার ওপর থেকে বিপর্যয়ের মেঘ কবে কাটবে? প্রশ্ন উঠছে।  

বাড়ি খালির নির্দেশ: সপ্তাহ দুয়েক আগে ২টি বাড়ির বাসিন্দাদের নোটিস দেওয়া হয়, প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। মেট্রোর কাজের জেরেই, বউবাজারের বাসিন্দাদের বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। দু-একদিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের নোটিস পেয়ে আশঙ্কায় ভুগছেন বাড়িগুলির বাসিন্দারা। নিজেদের ভিটেমাটি ছেড়ে, হোটেলে আশ্রয়।মেট্রো বিপর্যয়ের জেরে বারবার এই দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বউবাজারের একাংশের বাসিন্দাদের। সেই অনিশ্চয়তাই কি আবার ফিরতে চলেছে? এই প্রশ্নেই এখন ঘোর দুশ্চিন্তায় বউবাজারের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেনের বাসিন্দারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর আপৎকালীন প্য়াসেজ বা egress shaft তৈরি হবে বউবাজারে। সেই কাজের জন্য ৬-এ দুর্গা পিতুরি লেন এবং ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিস দিয়েছে মেট্রোরেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
BJP News : বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে শীর্ষ নেতৃত্বের কী বার্তা ? কী শাস্তি হবে ?
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে শীর্ষ নেতৃত্বের কী বার্তা ? কী শাস্তি হবে ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget