এক্সপ্লোর

Bowbazar Metro Updates: ধনতেরাসের আগে ২ দিন ব্যবসা করতে দিন, আর্জি ব্যবসায়ীদের

Dhanteras Gold Market: করোনার ধাক্কা সামলে এবার ধনতেরাসে ব্যবসায়ীক ক্ষতিটুকু পুষিয়ে নেওয়া যাবে- বেশ কিছুদিন আগে থেকে এই আশায় বুক বাঁধলেও বিধি বাম! 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বউবাজারে (Bowbazar) সোনার দোকানগুলি (Gold Shop) পরিদর্শনে করল কলকাতা পুলিশ (Kolkata Police), KMRCL, পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। পরিদর্শনের পর বিশেষজ্ঞদের দাবি, এখনকার মতো ব্যবসা চালিয়ে গেলেও, না সারালে সমস্যা হবে। ধনতেরাসের (Dhanteras) আগে ২টো দিন ব্যবসা করতে দিন, আর্জি ব্যবসায়ীদের। 

অনেকে সপরিবারে ঘরছাড়া। কারও দোকানে তালা। কেউ বা ভয়ে ভয়ে দোকানটা খুলেছেন। ৩ বছর আগের বিপর্যয়, করোনার ধাক্কা সামলে এবার ধনতেরাসে ব্যবসায়ীক ক্ষতিটুকু পুষিয়ে নেওয়া যাবে- বেশ কিছুদিন আগে থেকে এই আশায় বুক বাঁধলেও বিধি বাম!                                                        

সোনার ব্যবসায়ীদের বক্তব্য

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির বাবলা দে বলেন, 'ক্ষতিপূরণ চাই না। সারিয়ে দেওয়া হোক। ২টো দিন ব্যবসা করতে দেওয়া হোক।' বুধবার, বউবাজারে সোনার দোকানগুলি পরিদর্শনে যায় কলকাতা পুলিশ, KMRCL, পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল।                                                                                        

আরও পড়ুন, 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম', শিলিগুড়িতে বললেন মমতা

অনেকেরই দোকান বাড়িতে। যাঁরা ‍দোকান খুলেছেন ও যাঁরা খুলতে পারেননি, এরকম বেশ কয়েকজনের বাড়ি ঘুরে দেখেন তাঁরা। পরিদর্শনের পর যাদবপুরের বিশেষজ্ঞদের দাবি, এখনকার মতো ব্যবসা চালিয়ে গেলেও, পরে না সারালে সমস্যা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির সদস্যর কথায়, 'ইন্সপেকশনের পর দেখছি, ছাপাখানার এলাকা দেখলাম, কিছু দোকানে ব্যবসা করা যেতে পারে। তবে পরে সারিয়ে নিতে হবেই।'                         

কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, "সোনার দোকান পুরো ইন্সপেকশন করে খুলতে হবে। তারপর বলা আছে। রাজনৈতিক ভেদাভেদ করি না তাই আসা হয়েছে।" এদিন, বৌবাজারের পরিস্থিতি নিয়ে একটি বৈঠকও হয়। বৈঠকে ছিল KMRCL, কলকাতা পুলিশ, পুরসভা ও যাদবপুরের বিশেষজ্ঞ দল। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় যেমন বলেন, 'দেখছি কী করা যায়'। 

সব মিলিয়ে, বউবাজারের বাসিন্দাদের প্রশ্ন একটাই, এই সঙ্কটের স্থায়ী সমাধান কবে হবে? 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget