এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম', শিলিগুড়িতে বললেন মমতা

Singur Movement: বুধবার শিলিগুড়িতে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নেন মমতা। সেই মঞ্চে দাঁড়িয়েই এমন মন্তব্য করেন তিনি।

শিলিগুড়ি: তৃণমূল নেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠা এবং সর্বোপরি বাংলায় তাঁর ক্ষমতাদখলের নেপথ্য কারণ হিসেবে সিঙ্গুর আন্দোলনের কথা উঠে আসে আজও। সেই সিঙ্গুর (Singur Movement) পর্ব নিয়েই এ বার মুখ খুলে শোরগোল ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, তিনি নন, টাটাকে (TATA) তাড়িয়েছে সিপিএম-ই (CPM)। তিনি শুধু জোর করে জমি দখলে বাধা দেন।

সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম! দাবি মমতার

বুধবার শিলিগুড়িতে (Siliguri) দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নেন মমতা। সেই মঞ্চে দাঁড়িয়েই এমন মন্তব্য করেন তিনি। মমতা বলেন, "কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছেন যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, এখন টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। এত প্রকল্প হয়েছে, কারও জমি জোর করে নেওয়া হয়নি। আমরা কোনও শিল্পপতির সঙ্গে বৈষম্য করি না।"

মমতা আরও বলেন, "জমির তো অভাব নেই! জোর করে জমি নেব কেন? এত প্রকল্প করেছি আমরা। কোথাও জোর করে জমি নিইনি। আমাদের এখানে যত শিল্পপতি আছেন, প্রত্যেকে বাংলায় বিনিয়োগ করুন। কর্মসংস্থান তৈরি করুন বাংলায়।"

আরও পড়ুন: Dilip Ghosh : ‘সরকারের চাকরি দেওয়ার ইচ্ছাও নেই, অর্থও নেই’ TET উত্তীর্ণদের আন্দোলন নিয়ে চাঁচাছোলা দিলীপ

কিন্তু মমতার এই দাবিতে চটেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "আজকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে খুব একটা ইচ্ছা হয় না। অস্বস্তি হয়। মিথ্যায় একেবারে ডিলিট করেছেন, ঘটনাক্রমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। উনি যেটা বলেননি এখনও, তা হল, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর জন্য ধর্নায় বসেছিলেন বুদ্ধবাবু। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন, যাতে কোনও ভাবেই সিঙ্গুরে কারখানা গড়তে না পারে টাটা। তার জন্য বুদ্ধবাবুর নেতৃত্বে রাজ্যের বামপন্থীরা, সাধারণ মানুষ ভাঙচুর চালান।"

মমতাকে কটাক্ষ করে সুজন আরও বলেন, "শুধু টাটা ভুল করে বলে ফেলেছিল, 'কপালে বন্দুক ঠেকালে কী করব!' সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেই বলেছিল, তা বোধহয় মনে নেই ওঁর। এত প্রখর স্মৃতিশক্তি, তাও মনে নেই। এত মিথ্যা কথা বলা কারও পক্ষে সমীচীন নয়, একজন মহিলার পক্ষে তো নয়ই, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার সর্বনাশ করেছেন উনি। বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ছিল টাটার ওই কারখানা।"

টাটা-মন্তব্যে মমতাকে তীব্র কটাক্ষ সুজন, অধীর, লকেটের

বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "টাটাদের বাংলা থেকে যিনি তাড়িয়েছিলেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে টাটা বাই বাই রে টাটা চলে গিয়েছিল সানন্দে, বলে গিয়েছিল বাংলার মানুষকে, তোমরা থাকো আনন্দে। দিদি সেখানে গিয়ে ১ হাজার কোটি খরচ করে গাঁথনি তুলে ফেলেছিলেন।"

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, কালীপুজো, দীপাবলির আগে বড় মিথ্যে কথা। ২০১১ সালে ক্ষমতায় আসার পূর্বে যে কৃষি চাই, শিল্প চাই বলে টাটাকে বাই বাই বলে দেন। টাটাকে বাংলা দেথেকে তাড়াতে এতদিন অনশন করলেন। কৃষকদের জমি ফেরত দেওয়ার কথা বললেন। ফসলে লাভ দেবেন বললেন। কৃষকরা আজও সেই জমি থেকে লাভ পাননি। আজ উনি ফিরে তাকান না। কৃষক পরিবারগুলির ছেলেমেয়েদের চাকরি হওয়ার কথা ছিল। আজও সার্টিফিকেট রয়েছে। আর এখন মিথ্যা বলছেন উনি টাটাকে তাড়াননি! সিপিএম, তৃণমূল নিজেরা ষড়যন্ত্র করে, এক গোয়ালে থেকে, মানুষকে ভুল বোঝাচ্ছে।"

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget