এক্সপ্লোর

Bratya Basu Exclusive Interview: 'প্রাথমিক স্তরে ১২ হাজার চাকরি দিতে পারব' আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

'আরও শূন্যপদ তৈরি হয়েছে, সেগুলোতেও দ্রুতই চাকরি হবে। এসএসসি নতুন নিয়ম তৈরি করছে। ওএমআর শিট যাতে ১০ বছরের জন্য সংরক্ষণ হয় তার ব্যবস্থা হচ্ছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মুখ্যমন্ত্রী বঞ্চিতদের চাকরি দিতে চান। প্রাথমিক স্তরে ১২ হাজার চাকরি আমরা দ্রুতই দিতে পারব। বুধবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ দিন তিনি বলেন, 'আরও শূন্যপদ তৈরি হয়েছে, সেগুলোতেও দ্রুতই চাকরি হবে। এসএসসি নতুন নিয়ম তৈরি করছে। ওএমআর শিট যাতে ১০ বছরের জন্য সংরক্ষণ হয় তার ব্যবস্থা হচ্ছে। ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্রেই নতুন নিয়োগ হবে। বেনিয়মে যারা পেয়েছেন তাদের সরিয়ে নতুন নিয়োগের কাজ শুরু হয়ে গেছে।'

সময় যত গড়িয়েছে গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে ততই সামনে আসছে তৃণমূল-যোগ। এ দিকে আদালতের নির্দেশে চাকরিচ্য়ুত অযোগ্য় প্রার্থীদের হয়ে, মঙ্গলবার কার্যত সওয়াল করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা শুনে নিয়োগের দাবিতে রাস্তায় বসে থাকা আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ। তাঁদের প্রশ্ন, যোগ্য়তা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে যাঁদের রাস্তায় বসে থাকতে হচ্ছে, তাঁদের যন্ত্রণা চোখে পড়ছে না কেন? 

মমতার ঘোষণা: একদিকে যখন শিক্ষাক্ষেত্রে নিয়োগের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে ৪১ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আগামীদিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রায় দেড় হাজার কোটি বিনিয়োগ করছে তারা। সেখানেও হবে প্রায় ৩০ হাজার কর্মসংস্থান, নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্য়মন্ত্রী। আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর, অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য় সম্মেলন। রাজ্য়ের ব্র্য়ান্ড অ্য়াম্বাসাডর হতে দেবকে অনুরোধ মমতার। নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডের মিটিং শিল্পপতিদের নিয়ে বৈঠকে মুখ্য়মন্ত্রী। আর বৈঠক থেকে বিপুল সংখ্য়ক কর্মসংস্থানের ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

শূন্য পদে নিয়োগের নির্দেশ: অন্যদিকে, সম্প্রতি ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের শূন্য পদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৭ এপ্রিলের মধ্যে মেধার ভিত্তিতে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

চলতি মাসের শুরুতেই প্রাথমিক শিক্ষকদের শূন্যপদ পূরণের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৩ বছর ধরে চাকরির জন্য অপেক্ষার পর, গত ১৫ নভেম্বর, ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের ১ হাজার ৫০৬ জনের নামের প্যানেল প্রকাশ করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের শূন্য পদ ছিল ১ হাজার ৮৩৪টি। ১ হাজার ৫০৬ জনের নামের প্যানেল প্রকাশিত হওয়ায়

বাকি ছিল ৩২৮টি শূন্যপদ। এদিন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়,মেধার ভিত্তিতে সেই শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, ১৭ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ করে নিয়োগ করবে পর্ষদ। দীর্ঘদিন ধরে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলন করছেন মামলাকারীরা অনেকেই।বহাইকোর্টের এদিনের নির্দেশে বড় জয় পেলেন তাঁরা। হাইকোর্টের নির্দেশে নিয়োগ কবে হয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন চাকরিপ্রার্থীরা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Recruitment: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget