BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
BSF DG Prabin Kumar Visit Sundarbans: সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় জোর দিলেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার।

দক্ষিণ ২৪ পরগনা: সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় জোর দিলেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্য়ন্ত ভারত-বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি।
বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পর্যালোচনা করেন। ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম ও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনে সীমান্ত রক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। পেশাদারিত্ব, সততা এবং বাহিনীর মূল লক্ষ্য ও দায়িত্বের প্রতি অবিচল নিষ্ঠা বজায় রাখার আহ্বান বাহিনীর কাছে আহ্বান জানান। পাশাপাশি, স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকও করেন প্রবীণ কুমার। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ ও বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়ে জোর দেন।






















