এক্সপ্লোর

BSF Jawan Detained: ২০ দিন পার, বাড়ছে উদ্বেগ, এখনও পাকিস্তানে আটকে বাংলার BSF Jawan

Hooghly News: BSF জওয়ানকে ফেরানো নিয়ে গতকালই BSF-এর DG-র সঙ্গে কথা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: পাকিস্তানের হাতে এখনও বন্দি হুগলির রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (BSF Jawan Detained)। ২০ দিন পেরিয়ে গেলও এখনও কোনও ইতিবাচক বার্তা আসেন। যা নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ পরিবারের।

পাকিস্তানে আটকে বাংলার BSF Jawan: পাকিস্তানের হাতে আটক স্বামীর খোঁজে হুগলির রিষড়া থেকে পঞ্জাব, পঞ্জাব থেকে হিমাচল প্রদেশে পাড়ি দিয়েও, শেষমেষ খালি হাতেই ফিরতে হয়েছে BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউকে। একটার পর একটা রাত কেটে যাচ্ছে। আর অপেক্ষায় পরিবার। এখনও পাকিস্তানের হাতে বন্দি BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। চিন্তায় ঘুম উড়েছে হুগলির রিষড়ার পরিবারের। একাধিক ফ্ল্যাগ মিটিং হওয়া সত্ত্বেও, এখনও দেশে ফেরানো যায়নি BSF জওয়ানকে। স্বামীকে ফেরানোর বিষয়টা কেন্দ্রীয় সরকার দেখুক। প্রতিক্রিয়া আটক BSF জওয়ানের স্ত্রী রজনী সাউয়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান তিনি। BSF জওয়ানকে ফেরানো নিয়ে গতকালই BSF-এর DG-র সঙ্গে কথা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ বলেন, "এখনও কোনও কিছু জানানো হয়নি। একটা এক্সচেঞ্জের কথা শুনেছিলাম। কিন্তু কোথায় কী। আমার অনুরোধ এবার পিকে সাউয়ের বিষয়টা দেখুন। আমি অন্তত দশ মিনিটের জন্য হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাই।''

পাকিস্তান থেকে কবে নিজের দেশে ফিরতে পারবেন বিএসএফ জওয়ান পূর্ণম? ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং করে ভারত। কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি। এর আগে জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোটে গিয়েছিলেন। সঙ্গে ছিল ছেলে ও পরিবারের কয়েকজন সদস্য। সেখানে BSF-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করে তাঁদের। পরিবার সূত্রে খবর, সাক্ষাতের পর কয়েকদিন ধৈর্য ধরতে বলা হয়। পূর্ণমকুমারকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়। পূর্ণমের স্ত্রী জানিয়েছিলেন আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। দিল্লিতে গিয়ে বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করবেন। তবে যতদিন কাটছে ততই বাড়ছে দুশ্চিন্তা। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক হওয়া। এর ফলে পূর্ণম ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget