এক্সপ্লোর

BSF Jawan Detained: বাড়িতে বৃদ্ধ বাবা-মা, অপেক্ষায় পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী

সকলে পাক রেঞ্জার্স কোনও জবাব না দিলেও, দুপুরে হল ফ্ল্যাগ মিটিং। তবে পাকিস্তানের তরফে এখনও ইতিবাচক কোনও সাড়া মেলেনি।

সুকান্ত মুখোপাধ্যায়, রিষড়া: ঘরে ফেরেননি পাকিস্তানের হাতে আটক বাঙালি বিএসএফ জওয়ান (BSF Jawan Detained) রিষড়ার পুনমকুমার সাউ। ছেলের পথ চেয়ে বাবা-মা। স্বামীর অপেক্ষাক রাত জাগছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুতে মোদি সরকার যখন একের পর এক কড়া কূটনৈতিক পদক্ষেপ করছে, সেই প্রেক্ষাপটে, এই ছবি দেখার পর থেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছে আটক BSF জওয়ানের পরিবার। 

এখনও মেলেনি খোঁজ জওয়ানের: সকলে পাক রেঞ্জার্স কোনও জবাব না দিলেও, দুপুরে হল ফ্ল্যাগ মিটিং। তবে পাকিস্তানের তরফে এখনও ইতিবাচক কোনও সাড়া মেলেনি। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ নেই পাক-বাহিনীর হাতে আটক বাঙালি BSF জওয়ানের। বাড়িতে বৃ্দ্ধ বাবা মা। অপেক্ষার প্রহন গুনছেন পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। পাক-বাহিনীর হাতে আটক বাঙালি BSF জওয়ানের বাবা ভোলানাথ সাউ বলেন, "ওর স্ত্রীর অবস্থা খারাপ, ওর মায়ের অবস্থা খারাপ। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সবাইকে আবেদন করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে ছাড়ানো হোক।''

BSF জওয়ান পুনমকুমার সাউয়ের (৩৭) বাড়ি হুগলির রিষড়ায়। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। ১৮ বছর ধরে সীমান্ত রক্ষার দায়িত্ব সামলাচ্ছেন। সূত্রের খবর, টহল দেওয়ার সময় ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। আটক BSF জওয়ানের এই চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান। ফ্ল্যাগ মিটিং হলেও পাকিস্তানের তরফে এখনও মেলেনি ইতিবাচক কোনও সাড়া। জওয়ানের পথ চেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাবা, অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী। জওয়ানের মা দেবান্তি সাউ বলেন, "আর চার দিন হয়ে গেল। সোমবার রাতে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি।''

৬ বছর আগের বিমান ভেঙে পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্য়াপ্টেন অভিনন্দন বর্তমান। তারপর তাঁকে ফিরিয়ে দিয়েছিল পাকিস্তান। যদিও দুটো দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত খোঁজ নেই বাংলার জওয়ানের।  বৃহস্পতিবার পুনমের বাড়িতে যান স্থানীয় তৃণমূল ও বিজেপির নেতারা। পুনমের স্ত্রীকে ফোনে আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, "এই জায়গায় মনে হচ্ছে, পাকিস্তান অনেক বদমায়েশি করবে, ছাড়ার হলে কিন্তু ছেড়ে দিত। পাকিস্তান এটা প্রতিহিংসা নিচ্ছে।''

সেরা শিরোনাম

News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget