এক্সপ্লোর

BSF Jawan Returned: 'আপনারা হাসিতে থাকুন...অনেক শুভকামনা রইল' পিকে সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

BSF Jawan Returned Update: পঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ। ২২ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন রিষড়ার জওয়ান।

কলকাতা: ভারতের চাপের মুখে বাংলার BSF জওয়ানকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান অবশেষে দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। মুক্তির পর ফের বিএসএফ জওয়ানের পরিবারকে ফোন করছেন মুখ্যমন্ত্রী। রিষড়ার জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

পরিবারকে ফোন মমতার: পঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ। ২২ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন রিষড়ার জওয়ান। সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন পিকে সাউ। এদিন পরিবারকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর স্ত্রী রজনীকে বলেন, "আমি যখনই শুনেছি রিলিজ় হয়ে গেছে তখনই ফোন করেছি। আপনারা এখন হাসিতে থাকুন। আমার অনেক শুভকামনা রইল।'' পিকে সাউয়ের স্ত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

ভারতের আরও এক কূটনৈতিক জয়। দেশে ফিরলেন পাক বাহিনীর হাতে বন্দি বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। ভারতের প্রবল চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করল পাকিস্তান। সকাল সাড়ে ১০টা নাগাদ পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে পূর্ণমকুমার সাউকে হস্তান্তর করা হয়। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। পহেলগাঁও সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন হুগলির রিষড়ার বাসিন্দা, বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ।                                        

সূত্রের খবর, গত ২৩ এপ্রিল ফিরোজপুরে বর্ডারে ডিউটি করার সময়, ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ঘটনার পর থেকেই গভীর উদ্বেগে ছিল তাঁর পরিবার। বিএসএফ জওয়ানের চোখ বাঁধা ছবি সামনে আসার পর সেই উৎকণ্ঠা আরও বেড়ে যায়। বারবার ফ্ল্যাগ মিটিংয়েও সুরাহা মিলছিল না। স্বামীর মুক্তির জন্য অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিএসএফের সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। অবশেষে ২২ দিনের মাথায় দেশে ফিরলেন রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান। স্বস্তি ফিরল পরিবারে। এদিন পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, "BSF জওয়ানের মুক্তির খবর পেয়ে আমি খুশি। পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমি ৩ বার BSF জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেছি, আজও ফোন করেছিলাম। পূর্ণম কুমার সাউ ও তাঁর পরিবারকে শুভেচ্ছা।'

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget