এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ, নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharya Health Update: উডল্যান্ডস হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে।

সন্দীপ সরকার, কলকাতা: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। ফুসফুসের নিচের দিকে সংক্রমণ, জানানো হল হাসপাতাল সূত্রে।               

কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? 

গত ৪ দিন ধরেই জ্বরে কষ্ট পাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্রমশ তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এদিন খুব বেশি শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসকরা প্রথমেই বুকের এক্স-রে করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাঁদিকের ফুসফুসে সংক্রমণ বেশি। সংক্রমণ রয়েছে ডানদিকের ফুসফুসেও। শ্বাসনালীতেও সংক্রমণ রয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২ ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে।                

শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় প্রবল শ্বাসকষ্ট বোধ করেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya)। চিকিৎসক পরীক্ষা করে দেখেন শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যায় অনেকটা। স্যাচুরেশনের মাত্রা ৬৮-তে নেমে যাওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তির কথা জানান চিকিৎসকরা। বরাবারই হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনীহা তাঁর। এদিনও অন্যথা হয়নি। পরে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের জোরাজুরিতেই  হাসপাতালে ভর্তি হতে রাজি হন। উডল্যান্ডস হাসপাতাল থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়ে একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অ্যাম্বুল্যান্স রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁকে নিয়ে আসে হাসপাতালে।                  

হাসপাতালে আনার প্রথমেই তাঁকে দেওয়া হয় হাই ফ্লো নেজাল অক্সিজেনেশন। উডল্যান্ডস হাসপাতালের কেবিন নম্বর ৫১৬ কেবিনে রয়েছেন তিনি। এরপর শুরু হয় সি প্যাপ সাপোর্ট সিস্টেম দেওয়া। হাসপাতাল সূত্রে খবর, ৮ বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকরা দেখে বুদ্ধদেব ভট্টাচার্যকে যে অ্যান্টি বায়োটিক দেওয়া হয়, তাঁর মাত্রা পাল্টে দেন। বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে পৌঁছনোর আগে সেখানে পৌঁছন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে কথা বলেই যাবতীয় চিকিৎসা করা হবে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, এমনিতেই বর্ষাকালে সিওপিডি-র সমস্যা বাড়ে বলেই জানান চিকিৎসকরা।

আরও পড়ুন: Budhhadeb Bhattacharya : শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৬ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?

 

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget