এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: হাসপাতাল থেকে ছুটির প্রস্তুতি শুরু, সেট আপ দেখতে বুদ্ধদেববাবুর বাড়িতে হোম কেয়ার টিম

Former CM Health Update: বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উডল্যান্ডস হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম।

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Former CM Buddhadeb Bhattacharya) বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু। আজ হাসপাতাল থেকে একটি টিম যায় বুদ্ধদেববাবুর বাড়িতে। বাড়ির সেট-আপ খতিয়ে দেখার জন্য বাড়িতে গেল মেডিক্যাল টিম। প্রায় আড়াই দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুদ্ধবাবুকে। কিন্তু তারপরেও সম্পূর্ণ সংক্রমণমুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু: ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উডল্যান্ডস হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম। বাড়িতে চিকিৎসার ব্যবস্থাপনা সরেজমিনে দেখতেই চিকিৎসকের নেতৃত্বে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান স্বাস্থ্য কর্মীরা। বাড়িতেও বুদ্ধবাবুকে বাইপ্যাপ ও রাইলস টিউব পরানো থাকবে। ফলে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই হাসপাতালের হোম কেয়ার টিম এদিন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে আসে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর সব রক্ত পরীক্ষার রিপোর্ট চিকিৎসকদের মতে সন্তোষজনক। বুদ্ধবাবুকে বিছানা থেকে তুলে হাঁটা-চলা করানোর প্রয়াস শুরু হয়েছে। রাইলস টিউব পরানো থাকলেও, তাঁকে মুখ দিয়ে তরল খাবার খাওয়ানোর চেষ্টা চলছে। আজ আবার মিলিত হবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। আলোচনার পরেই কবে তাঁকে বাড়ি পাঠানো যায় সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার, হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সোমবার মেডিক্যাল বোর্ডের (medical board) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উডল্যান্ডস হাসপাতালের (woodland Hospital) চিকিৎসক সপ্তর্ষি বসু গতকাল বলেন, “বুধবার ছেড়ে দেওয়া হবে।’’ উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের তরফে হোম কেয়ারের জন্য মেডিক্যাল বোর্ড থাকবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হোম কেয়ারে অভ্যস্ত করে তোলার জন্য বাড়ি থেকে বাইপ্যাপ যন্ত্র এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন।বাড়ি ফিরলেও সেই প্রক্রিয়া চলবে। বাড়িতে রাখতে হবে অক্সিজেন কনসেন্ট্রেটর। ব্যবস্থা রাখতে হবে নেবুলাইজারেরও। জীবাণুমুক্ত করা হচ্ছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর পাম অ্যাভিনিউর ফ্ল্যাট।

২৯ জুলাই জ্বরের পাশপাশি, শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণের জেরে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বুদ্ধদেব ভট্টাচার্যর। ওইদিন বিকেলে ক্রিটিক্য়াল কেয়ার অ্যাম্বুল্য়ান্সে গ্রিন করিডর করে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বুুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায়, ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। গতকাল, সোমবার উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়,আগের থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিছানায় বসে কথা বলছেন চিকিৎসক ও ভিজিটরদের সঙ্গে। রবিবার গুনগুন করে রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Recruitment Scam: কার থেকে কত টাকা? কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের বিরুদ্ধে CBI চার্জশিটে বিস্ফোরক তথ্য

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget