এক্সপ্লোর

Worker Protest: ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার, গ্রেফতার ৭০

Budge Budge Protest: বকেয়া মজুরির দাবিতে বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের LPG বটলিং প্লান্টে শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার।

সন্দীপ সরকার, বজবজ: বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার করা হল ৭০ জনকে। একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এমনকী প্রতিবাদে রাস্তা অবরোধও করে বিক্ষোভকারীরা। রান্নার গ্য়াসের সিলিন্ডারের প্লাগ খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখানো হয়। গোটা এলাকা গ্যাসে ভরে যাওয়ায় চরম আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে আসে দমকল। বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। 

বকেয়া মজুরির দাবিতে বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের LPG বটলিং প্লান্টে শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার। ১০টি বাইক ভাঙচুর করে আগুন লাগানোর চেষ্টা এবং রাস্তা অবরোধ করা
হয়। রান্নার গ্য়াসের সিলিন্ডারের ভালভ খুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন চালক ও খালাসিরা। ঝাঁঝাঁলো গ্যাসে প্রথমে পিছু হঠে পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে বজবজ-পূজালি রোড। এরপর ডায়মন্ড পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পৌঁছয় দমকল। এই ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ। 

শ্রমিকদের দাবি, ইন্ডিয়ান অয়েলের লোডিং-আনলোডিংয়ে বেশ কয়েক বছরের টাকা বকেয়া রয়েছে। তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবার করেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। গতকাল বকেয়া মেটানো নিয়ে শাসকদলের নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল শ্রমিকদের। অভিযোগ, বৈঠক শুরুর আগে বহিরাগতরা বিক্ষোভকারী শ্রমিকদের ওপর হামলা চালায়। শ্রমিকদের পাল্টা বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

বজবজের পূজালির ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এক্স হ্যান্ডল পোস্ট, তৃণমূলের সিন্ডিকেট-সংস্কৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এক
উজ্জ্বল উদাহরণ। পণ্য লোডিং-আনলোডিংয়ে আধিপত্য বিস্তারের লোভে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। গতকালের বিক্ষোভে ক্ষুব্ধ শ্রমিকরা যেভাবে
সিলিন্ডার থেকে রাস্তায় গ্যাস ছেড়ে দিয়েছিলেন, তা ভয়াবহ চেহারা নিতে পারত। ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্ট, ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি হাসপাতাল-সহ আশেপাশের এলাকা আগুনের গ্রাসে চলে যেত।...তৃণমূলের অনিয়ন্ত্রিত সিন্ডিকেটরাজের কারণে জীবন, সম্পত্তি ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছিল। এটা কোনও শাসনব্যবস্থা নয়, বেপরোয়াভাবে ক্ষমতা দখল, যা নিরীহ মানুষের জীবন বিপন্ন করে তোলে। শোষণ এবং বিশৃঙ্খলার উপর ভর করে চলা এমন একটা শাসক দলের থেকে পশ্চিমবঙ্গের জনগণ আরও বেশি কিছু পাওয়ার যোগ্য। বজবজে অশান্তির ঘটনায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। 

সেরা শিরোনাম

Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
West Bengal News Live : মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা

ভিডিও

Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা
Mamata Banerjee |
Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget