এক্সপ্লোর

Budge Budge News: ধারাল অস্ত্রের কোপ, বজবজে খুন দুই বন্ধু, নেপথ্যে জমি সিন্ডিকেট চক্র!

South 24 Parganas News: বজবজ থানার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের খড়িবেড়িয়া এলাকার পণ্ডিতের মাঠের কাছে এই ঘটনা ঘটেছে।

জয়ন্ত পাল, বজবজ: জমি সিন্ডিকেটের বিবাদের জেরে জোড়া খুন বজবজে। পলাতক মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি। জমির দালালিকে ঘিরে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয় বলে অভিযোগ নিহতদের পরিবারের। এর পর দু'জনকেই গলার নলি কেটে হত্যা করা হয় বলে অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় মোট পাঁচ জনকে আটক করেছে পুলিশ। (Budge Budge News)

বজবজ থানার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের খড়িবেড়িয়া এলাকার পণ্ডিতের মাঠের কাছে এই ঘটনা ঘটেছে। ১১ অগাস্ট, শুক্রবার সেখানে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য। তাঁর দলবলও এই খুনে যুক্ত বলে অভিযোগ নিহতেদের পরিবারের। (South 24 Parganas News)

পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত দুই ব্যক্তির নাম মহাদেব পুরকায়স্থ ওরফে পুঁটি এবং গণেশ নস্কর। একজনেপর বয়স ৪২, অন্য জনের ৪৮ বছর। রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে খড়িবেড়িয়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

নিহতদের পরিবারের দাবি, অসীমের সঙ্গে কোনও এক সময় জমির দালালির কাজ করতেন মহাদেব। সেই সময় থেকেই দু'জনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়। দিন কয়েক আগেও অসীম গিয়েছিলেন মহাদেবের বাড়িতে।  তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল, তা তার পরিবারের লোকজন জানেন না। মহাদেবের পরিবারের দাবি, অসীম খুনের হুমকি দিচ্ছিলেন বলে বাড়িতে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: JU Student Death: সাহিত্যের টানে যাদবপুরে আসা, কিন্তু ধাতস্থ হওয়ার সময়টুকুও পেলেন না, অকালে ঝরে গেলেন তরতাজা স্বপ্নদীপ

জমির দালালি ছেড়ে সম্প্রতি মাছ-মাংস বিক্রি করতেন মহাদেব। শুক্রবার রাত পৌনে ১১টা নাগাদ মহাদেব এবং উলুবেড়িয়ার জুট মিলের কর্মী, তাঁর বন্ধু গণেশ বাড়ি ফিরছিলেন। সেই সময় পণ্ডিতের মাঠের কাছে অসীম এবং তাঁর লোকজন দু'জনকে ঘিরে ধরেন এবং বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, বচসা চলাকালীন ধারাল অস্ত্রের কোপ মারা হয়, গলার নলি কেটে দেওয়া হয় মহাদেব এবং গণেশের।

পুলিশের সন্দেহ, সম্ভবত মহাদেবকে মারতে দেখে ফেলাতেই গণেশকেও বলি হতে হয়। বর্তমানে বজবজ থানার পুলিশ অসীমের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দু'জনের দেহ হাসপাতাল থেকে বজবজ থানার মর্গে নিয়ে যাওয়া হয়েছে। যদিও মর্গে দেহ দেখতে পাননি বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের লোকজন। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget