এক্সপ্লোর

Budhhadeb Bhattacharya : শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৮ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?

কেবিন নম্বর ৫১৬ নম্বরে রেখে সি প্যাপ সাপোর্ট সিস্টেম দেওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। যে পদ্ধতির মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো হয় ও কমানো হয় কার্বন ডাই অক্সাইডের মাত্রা।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, আবীর দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দীর্ঘদিন ধরেই সিওপিডির (COPD) সমস্যা সঙ্গী। মাঝেমধ্যে শ্বাসকষ্টও ভোগায়। বয়সের সঙ্গে ক্ষীণ হয়েছে দৃষ্টিশক্তিও। এই মুহূর্তে খাইয়ে দিতে হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এমনিতেই বার্ধক্যজনিত কারণে বেশ কিছুটা অসুস্থ তিনি। এর মাঝেই গত দিন চারেক যে সমস্যা বেড়ে গিয়েছিল আরও কিছুটা। শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় প্রবল শ্বাসকষ্ট বোধ করেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya)। চিকিৎসক পরীক্ষা করে দেখেন শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যায় অনেকটা। স্যাচুরেশনের মাত্রা ৬৮-তে নেমে যাওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তির কথা জানান চিকিৎসকরা।

হাসপাতালে ভর্তি হতে বরাবরই অনীহা বুদ্ধদেব ভট্টাচার্য-র। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতির জেরেই কার্যত বাধ্য হয়ে জোর করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উডল্যান্ডস হাসপাতাল থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়ে একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অ্যাম্বুল্যান্স রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁকে নিয়ে আসে হাসপাতালে। সেখানে আনার পর প্রথমেই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেওয়া হয় হাই ফ্লো নেজাল অক্সিজেনেশন। যারপর কেবিন নম্বর ৫১৬ নম্বরে রেখে সি প্যাপ সাপোর্ট সিস্টেম দেওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। যে পদ্ধতির মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো হয় ও কমানো হয় কার্বন ডাই অক্সাইডের মাত্রা।

জানা যাচ্ছে, খানিকটা ঘোরের মধ্যে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে তাঁকে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন। হঠাৎ যেরকম গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই আপদকালীন পরিস্থিতিকেও আপাতত সামাল দেওয়া গিয়েছে। ৮ বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য-র চিকিৎসার জন্য। তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকরা দেখে বুদ্ধদেব ভট্টাচার্যকে যে অ্যান্টি বায়োটিক দেওয়া হয়, তাঁর মাত্রা পাল্টে দেন। আপাতত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইসিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসায় রাখা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে পৌঁছনোর আগে সেখানে পৌঁছন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে কথা বলেই যাবতীয় চিকিৎসা করা হবে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, এমনিতেই বর্ষাকালে সিওপিডি-র সমস্যা বাড়ে বলেই জানান চিকিৎসকরা।

এদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, চিকিৎসদের দক্ষ হাতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

আরও পড়ুন- ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
" ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা
Weather Update: আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
TMC MP Nadimul Haque: কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় ED-র তল্লাশি, অবশেষে রাঁচিতে খোঁজ পাওয়া গেল এই তৃণমূল সাংসদের
কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় ED-র তল্লাশি, অবশেষে রাঁচিতে খোঁজ পাওয়া গেল এই তৃণমূল সাংসদের

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget