এক্সপ্লোর

Budhhadeb Bhattacharya : ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আইসিইউতে রেখে চিকিৎসা করা হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। 

ঝিলম করঞ্জাই, আবীর দত্ত, পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকার, কলকাতা : গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya)। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় উডল্যান্ডস হাসপাতাল থেকে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাম্বুল্যান্স পৌঁছয় তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। দু'জন চিকিৎসক সহ মোট ৪ জন ছিলেন যে অ্যাম্বুল্যান্সে। সেই অ্যাম্বল্যান্সে চাপিয়ে পাইলট কার সামনে রেখে গ্রিন করিডর করে বালিগঞ্জের বাড়ি থেকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আইসিইউতে রেখে চিকিৎসা করা হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। 

শ্বাসকষ্ট বাড়া ও রক্তে অক্সিজেনের মাত্রা কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত চারদিন ধরে তাঁর শরীর খুব একটা ভাল ছিল না। শনিবার বেলার গড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে থাকে শরীর। দুপুরের খাওয়া দাওয়ার পরে বাড়তে শুরু করে শ্বাসকষ্ট। কমতে থাকে রক্তে অক্সিজেনের পরিমাণ। যা দেখেই চিকিৎসকরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। উডল্যান্ডস থেকে পৌঁছনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (Critical Care Ambulance) অ্যাম্বুলেন্স বিকেল ৪ টে ১০ নাগাদ রওনা দেয় হাসপাতালের পথে। সাড়ে ৪ টে নাগাদ যা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে পৌঁছয় হাসপাতালে। 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য তৈরি হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসরাও রয়েছেন যে টিমে। হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য পৌঁছনোর আগে পৌঁছে যান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে কথা বলেই করা হবে যাবতীয় চিকিৎসা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ওঁর শরীর খানিক অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি। মাঝে বেশ কয়েকবার স্বাস্থ্যজনিত অবনতির জেরে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসার পর প্রত্যেকবারই সুস্থ হয়ে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি। বরাবরই হাসপাতালে থেকে চিকিৎসা করাতে তাঁর অনীহা। তাই খানিকটা সুস্থ হলেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন।

আরও পড়ুন- জাতীয় স্তরে BJP-র সংগঠনে বড় ধরনের রদবদল, বাদ পড়লেন দিলীপ, বাংলা থেকে একজনেরই নাম শুধু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget