এক্সপ্লোর

Budhhadeb Bhattacharya : হঠাৎ গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি করা হল হাসপাতালে 

বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে যাওয়ার পথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উডল্যান্ডস থেকে রওনা দিয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অ্যাম্বুল্যান্স।

ঝিলম করঞ্জাই, অবীর দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : হঠাৎ অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacherya), ভর্তি করা হল হাসপাতালে । শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভর্তি করা হল হাসপাতালে । আইসিইউতে ভর্তি করা হল বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা বাড়ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাড়িতেই চলছিল চিকিৎসা। এদিন তাঁর শরীরের স্যাচুরেশন নামতে শুরু করে। যার পরই দীর্ঘদিনের সিওপিডি রোগী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

শ্বাসকষ্ট বাড়া ও রক্তে অক্সিজেনের মাত্রা কমায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালের (Woodlands Hospital) ভর্তি করা হয়। রাস্তাতে যাতে কোনও সমস্যা না হয় তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স রওনা দেয় তাঁর বাড়ির দিকে। দু'জন ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক সহ চারজনকে নিয়ে উডল্যান্ডস হাসপাতাল থেকে রওনা দেয় অ্যাম্বুল্যান্সটি। প্রাথমিকভাবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। যেখানে আইসিইউতে রেখেই চিকিৎসা করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে, জানা গিয়েছে এমনটাই। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে নিয়ে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাঁর জন্য ব্যবস্থা করা হয় গ্রিন করিডরের।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি। মাঝে বেশ কয়েকবার স্বাস্থ্যজনিত অবনতির জেরে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসার পর প্রত্যেকবারই সুস্থ হয়ে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি। বরাবরই হাসপাতালে থেকে চিকিৎসা করাতে তাঁর অনীহা। তাই খানিকটা সুস্থ হলেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন।

মাঝে বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু গত চারদিন ধরে তাঁর শরীর খুব একটা ভাল ছিল না। শনিবার বেলার গড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে থাকে শরীর। বাড়তে শুরু করে শ্বাসকষ্ট। কমতে থাকে রক্তে অক্সিজেনের পরিমাণ। যা দেখেই চিকিৎসকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। উডল্যান্ডস থেকে পৌঁছনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাম্বুলেন্স বিকেল ৪ টে ১০ নাগাদ রওনা দেয় হাসপাতালের পথে। সাড়ে ৪ টে নাগাদ তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছয় অ্যাম্বুল্যান্সটি।

আরও পড়ুন- জাতীয় স্তরে BJP-র সংগঠনে বড় ধরনের রদবদল, বাদ পড়লেন দিলীপ, বাংলা থেকে একজনেরই নাম শুধু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget