এক্সপ্লোর

Dilip Ghosh: জাতীয় স্তরে BJP-র সংগঠনে বড় ধরনের রদবদল, বাদ পড়লেন দিলীপ, বাংলা থেকে একজনেরই নাম শুধু

BJP National Leadership: তালিকায় বাংলা থেকে একমাত্র নাম অনুপম হাজরার। দলের সচিব হিসেবে নাম রয়েছে অনুপমের। 

কলকাতা: সামনে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। তার আগে জাতীয় স্তরে বিজেপি-র (BJP) সাংগঠনিক নেতৃ্ত্বে রদবদল। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নয়া জাতীয় কর্মসমিতি গড়েছেন। কিন্তু সেই তালিকায় নাম নেই দলের সর্বভারতীয় দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এতদিন দলের সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন দিলীপ। এবার সেই পদ খোয়ালেন দিলীপ। তালিকায় বাংলা থেকে একমাত্র নাম অনুপম হাজরার। দলের সচিব হিসেবে নাম রয়েছে অনুপমের (Anupam Hazra)। 

এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, দিলীপ বলেন, "আগামী বছর লোকসভা নির্বাচনে লড়বেন যাঁরা, তাঁদের নাম রাখা হয়নি তালিকায়, যাতে নিজের নির্বাচনী কেন্দ্রে মনোনিবেশ করতে পারেন তাঁরা।" উল্লেখ্য অতি সম্প্রতিই বাংলা থেকে দিল্লিতে তলব করা হয় রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁদের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, বাংলায় বিজেপি-র রোডম্যাপ তৈরির জন্য পর পর দু'দিন বৈঠক হয়।

আরও পড়ুন: Tiger and Elephant Projects: দু’বছরে বরাদ্দের অর্ধেক টাকা সুন্দরবনকে, ব্যাঘ্র ও হাতি প্রকল্পের একত্রীকরণে খরচ কমানোই কি লক্ষ্য!বন্যপ্রাণ সংরক্ষণ ঘিরে উদ্বেগ

তার পরই বিজেপি-র তরফে জাতীয় স্তরে সাংগঠনিক ররবদল ঘটানো হয়। প্রকাশ করা হয় নামের তালিকায়। সেই তালিকায় নাম দেখা যায়নি দিলীপের। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র সংগঠনে রদবদল ঘটানো হয়েছে। কেন্দ্রের মন্ত্রিসভাতেও রদবদল হতে চলেছে বলে খবর। তাই দিলীপকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে বিজেপি-র একটি অংশ। অন্য একটি অংশ আবার আশা করছেন যে, রাজ্যের সংগঠনে ফের ফিরিয়ে আনা হতে পারে দিলীপকে। 

দিলীপ যদিও নির্বাচনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন, তাঁর নাম বাদ যাওয়া নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। কারণ রাজ্য সভাপতি থেকে প্রথম 'নামসর্বস্ব' সর্বভারতীয় সহ-সভাপতি করা হয় তাঁকে। এবার নামই বাদ গেল। তাই রাজনৈতিক মহলের একাংশের মতে, বঙ্গ রাজনীতিতে বিজেপি-কে তুলে আনার নেপথ্যে ছিলেন দিলীপই। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দলে ভিড় যত বেড়েছে, ততই কোণঠাসা হতে দেখা গিয়েছে দিলীপকে। জাতীয় স্তরে সংগঠন থেকে নাম বাদ যাওয়ার পিছনেও, সেই তত্ত্বই তুলে ধরছেন রাজনৈতিক মহলের একাংশ।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget