এক্সপ্লোর

Burdwan: ট্রেনে কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী কনস্টেবল

ট্রেন ছুটছে বর্ধমানের দিকে! হঠাৎই চলন্ত ট্রেনের মহিলা কামরায় গুলির আওয়াজ! বৃহস্পতিবার রাতে এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছিল।

বর্ধমান, কমলকৃষ্ণ দে: ট্রেনে কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী কনস্টেবল। বর্ধমানে (Burdwan) চলন্ত ট্রেনে আত্মঘাতী হলেন জিআরপির (GRP) কনস্টেবল। পারিবারিক অশান্তির জেরেই তাঁর ছেলে আত্মঘাতী হয়েছে বলে দাবি করেছে পরিবার।                                  

ট্রেন ছুটছে বর্ধমানের দিকে! হঠাৎই চলন্ত ট্রেনের মহিলা কামরায় গুলির আওয়াজ! বৃহস্পতিবার রাতে এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছিল। দেখা গেল, ট্রেনের মহিলা কামরায় এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ ও রক্তাক্ত দেহ পড়ে রয়েছে!প্রত্যক্ষদর্শীদের দাবি, নিজের রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। পেশায় জিআরপির কনস্টেবল শুভঙ্করের বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর মোড় এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বর্ধমান জিআরপি-তে তাঁর পোস্টিং ছিল। বৃহস্পতিবার রাতে, তাঁর ডিইটি ছিল আপ হাওড়া (Howrah) বর্ধমান (Burdwan) লোকালের মহিলা কামরায়। ট্রেন পালসিট স্টেশনের কাছে আসতেই, হঠাৎ সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান GRP। 

গাড়ির ধাক্কায় মৃত্য়ু হল এক কনস্টেবলের: কিছুদিন আগে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্য়ু হয় এক কনস্টেবলের। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কালিগঞ্জের দেবগ্রামে। স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে মায়ের জন্য় ওষুধ কিনতে দেবগ্রাম বাজারে যাচ্ছিলেন পুরুলিয়ায় কনস্টেবল পদে কর্মরত শেখ শামিম রেজ্জা। দেবগ্রাম কালিগঞ্জ রাজ্য় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে একটি পুলিশের গাড়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্য়ু হয় বছর ৩০-এর ওই কনস্টেবলের। এর পরে মৃতের পরিবারের লোকজন দেবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। বেশ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। 

লরির ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর: খাস কলকাতায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। ভোর ৫টা নাগাদ মানিকতলা মোড়ের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছিল ডিউটি সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। মানিকতলা মোড়ের দিকে যাওয়ার সময়, পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে পণ্যবাহী বেপরোয়া লরি। পুলিশ কর্মী রাস্তায় পড়ে গেলে, তাঁকে পিষে দিয়ে চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে লরি ও চালকের খোঁজ চালাতে শুরু করে মানিকতলা থানার পুলিশ। 

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget