Life Care Nursing Home: চিকিৎসা পরিষেবায় গুরুতর গাফিলতি, লাইফ কেয়ার নার্সিংহোমের সব পরিষেবা বন্ধের নির্দেশ
ঘটনার পর চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি, কেস শিট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: শিশুমৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ, নার্সিংহোমের সব পরিষেবা বন্ধের নির্দেশ। বর্ধমানের নবাবহাট এলাকায় লাইভ কেয়ার নামক নার্সিংহোমে চার বছরের শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে গুরুতর গাফিলতি ও পরিষেবাগত ত্রুটির অভিযোগ সামনে আসার পর কড়া পদক্ষেপ করল পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর এবং ওই নার্সিংহোমের সমস্ত পরিষেবা অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডা. জয়রাম হেমব্রমের স্বাক্ষরিত নির্দেশে জানানো হয়েছে, গত ২ সেপ্টেম্বর ওই নার্সিংহোমে চার বছরের এক শিশুর মৃত্যু হয়। ঘটনার পর চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি, কেস শিট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে ঘটনার বিস্তারিত তদন্তের জন্য একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্য দফতরের নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে নার্সিংহোমের পক্ষ থেকে রোগীর নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে গুরুতর ত্রুটি ও গাফিলতির কথা উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, বাঁকুড়ার স্বাস্থ্যকেন্দ্রে BDO-র সঙ্গে নিয়ে আচমকা হাজির হলেন ছাতনার বিজেপি বিধায়ক। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একাধিক অনিয়মের অভিযোগ তুললেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়।
বিধায়কের অভিযোগ, হাসপাতালের স্টোর রুমে মেয়াদ উত্তীর্ণ মেডিক্যাল কিট পড়ে রয়েছে। রোগীদের দেওয়া খাবারের মান নিয়েও উঠেছে অভিযোগ। খাবার তৈরির সরঞ্জাম ও মশলা রাখার পাত্রে পোকা পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন বিধায়ক। অন্যদিকে, অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
Before You Go
BJP TMC Clash | "ওদের প্রধামন্ত্রীর বয়স কত?", মমতাকে বিশ্রাম পরামর্শের পাল্টা নিশানা বৈশ্বানরের























