এক্সপ্লোর

Burdwan News: গোয়ালে বাবাকে খুন করে, শ্বশুরবাড়িতে ফোন জানালেন ছেলে

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাসুদেব পাত্র মাধবডিহি থানার দেনো গ্রামের বাসিন্দা ছিলেন।

বর্ধমান: বাবাকে খুন করলেন, তারপর নিজেই ফোন করে শ্বশুরবাড়িতে জানালেন সে কথা। ঘটনায় কার্যত চোখ কপালে উঠেছে প্রত্যেকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (East Burdwan) মাধবডিহি থানার (Madhabdihi Police Station) দেনো গ্রামে। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র, বয়স ৬৪ বছর। কিন্তু ঠিক কী এমন ঘটেছিল যার জন্য বাবাকে খুন করল ছেলে।                     

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাসুদেব পাত্র মাধবডিহি থানার দেনো গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গোয়ালার কাজ করতেন, তাঁর সঙ্গে একই পেশা ছিল তাঁর ছেলেরও। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে বাসুদেব পাত্র ও তার ছেলে বিশ্বজিৎ পাত্র বাড়ি থেকে কিছুটা দূরে গোয়াল ঘরে কাজ করছিলেন। সে সময়েই বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসুদেব পাত্রের। কিছুক্ষণ পর ঘটনার কথা নিজেই ফোন করে শ্বশুরবাড়িতে জানান বিশ্বজিৎ।                              

তার শ্বশুরবাড়ি থেকে পাল্টা ফোন করে জানানো হয় মৃত বাসুদেব পাত্রর ভাইকে। ঘটনার কথা জানতে পেরে তাঁর ভাই ও তার প্রতিবেশীরা গিয়ে দেখেন গোয়াল ঘরের পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাসুদেব বাবু। খবর দেওয়া হয় মাধবডিহি থানার পুলিশকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠায়।  ঘটনা অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ পাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।                                                               

কিন্তু কী কারণে এই খুন? সম্পত্তিজনিত ঝামেলা? নাকি অন্য কোনও কারণ? তা এখনও প্রকাশ্যে আসেনি। গোয়াল ঘরে কী এমন ঘটনা ঘটেছিল যার জন্য বাবাকে নিজের হাতে খুন করল ছেলে। এখনও তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদও। 

আরও পড়ুন: High Court On BJP Rally:'তা হলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই', বিজেপির সভায় অনুমতি মামলায় রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের

সেরা শিরোনাম

কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget