এক্সপ্লোর

Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা, ফের বাস দুর্ঘটনা শহরে

Kolkata News: আজ সকালে ধূলাগড়-নিউটাউন রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ও মিনিডোরের পিছনে ধাক্কা মারে।

কলকাতা: শহরে ফের বাস দুর্ঘটনা। এবার ঘটনাস্থল দ্বিতীয় হুগলি সেতু। ব্রেক ফেল করে পর পর গাড়িতে ধাক্কা মারে বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

ফের বাস দুর্ঘটনা, এবার বিদ্যাসাগর সেতুতে ব্রেক ফেল করে পর পর গাড়িতে ধাক্কা মারল বেসরকারি বাস। আহত হন বেশ কয়েকজন। আজ সকালে ধূলাগড়-নিউটাউন রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ও মিনিডোরের পিছনে ধাক্কা মারে। বাসের ধাক্কায় সেতুর ওপরেই উল্টে পড়ে মিনিডোর। এই একইদিনে চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা যায়, ২১১ রুটের একটি বাস এসে ধাক্কা মারে এক বাইক আরোহীকে। ঘটনাস্থলে পড়ে যান বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 

গত ১০ জানুয়ারি কালাকার স্ট্রিট এবং এম জি রোড ক্রসিংয়ে, বেপরোয়া বাসের গতির বলি হল একজন। মালিপাঁচঘড়া থেকে শিয়ালদাগামী বাসটি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসে বেশি সংখ্য়ক যাত্রী না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে প্রাণ হারিয়েছেন এক ৬৮ বছরের পথচারী বৃদ্ধা। জখম হন আরও ৪ জন।

এরপর গত ২১ জানুয়ারি একদিনে তিন দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়ার সময় সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের, গুরুতর আহত হন বাবা। অল্পের জন্য় রক্ষা পায় শিশু। স্থানীয়রা জানান, যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে, চলন্ত বাইকে ধাক্কা মারে S-31 রুটের সরকারি একটি সরকারি বাস। বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান সন্তোষপুরের খুদিরাম বোস রোডের বাসিন্দা শিশু সহ ৩জন। এরপর মহিলার মুখের একাংশের ওপর দিয়েই চলে যায় বাসের চাকা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বছর ২৮ এর শ্রীদেবি মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গড়িয়ার ঢালাই ব্রিজের সামনে বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে যায় যাত্রী বোঝাই অটো। দুর্ঘটনার কবলে প়ড়ে আরও ৩টি অটো। ঘটনায় আহত হন অটো চালক-সহ ৬ জন। এদের মধ্যে একজন গুরুতর জখম হন। তাঁকে ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। সোমবার রাতে, বেপোরোয়া গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্য়ু হয় বছর ৫০ এর এক মহিলার।

আরও পড়ুন: WB Medicine Shop: আপৎকালীন পরিস্থিতিতে মুখ ফেরানোর অভিযোগ, এবার নজরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান

 

সেরা শিরোনাম

West Bengal News: সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
Gyanesh Kumar : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের, ফৌজদারি পদক্ষেপের দাবি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের, ফৌজদারি পদক্ষেপের দাবি
West Bengal News Live: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সাংগঠনিক পদ থেকে সরানো হল মন্ত্রীদের
রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সাংগঠনিক পদ থেকে সরানো হল মন্ত্রীদের
Chirag Paswan : জ্ঞানেশ কুমারকে নিয়ে কি চাপ বাড়ছে NDA-র অন্দরেও ? মোদি সরকারের মন্ত্রীর মুখেই ভিন্ন সুর...
জ্ঞানেশ কুমারকে নিয়ে কি চাপ বাড়ছে NDA-র অন্দরেও ? মোদি সরকারের মন্ত্রীর মুখেই ভিন্ন সুর...

ভিডিও

CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র
Suvendu Adhikari:
Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
Ajit Maity arrest news | মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ কী ?
Nandigram:সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget