এক্সপ্লোর

WB Medicine Shop: আপৎকালীন পরিস্থিতিতে মুখ ফেরানোর অভিযোগ, এবার নজরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান

কয়েক জায়গায় অভিযোগ, আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলিকে ওষুধ বিক্রি করতে চাইছে না ন্যায্য মূল্যের দোকানদাররা।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: স্যালাইনকাণ্ডের আবহে এবার স্বাস্থ্য দফতরের নজরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালকে ওষুধ না দিলে ন্যায্য মূল্যের দোকানকে শো-কজ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি, ওষুধ ও স্যালাইনে প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। 

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু নিয়ে বিতর্কের আবহে প্রথমে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, তারপর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের ১৭টি ওষুধের উৎপাদন ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর ভরসা ন্যায্য মূল্যের ওষুধের দোকান। কিন্তু, সেই ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধেও সামনে আসছে একের পর এক অভিযোগ। মেদিনীপুর মেডিক্যালে ন্যায্য মূল্যের দোকান থেকে কেনা স্যালাইনে ছত্রাক মেলার অভিযোগ উঠেছে। কয়েক জায়গায় অভিযোগ, আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলিকে ওষুধ বিক্রি করতে চাইছে না ন্যায্য মূল্যের দোকানদাররা। এই প্রেক্ষাপটে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সারপ্রাইজ ভিজিটের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।

সোমবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিভিন্ন মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তারা। ওষুধ ও স্যালাইনে প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত শিশু এবং প্রসূতিদের ওষুধের ক্ষেত্রে ব্যাচ নম্বর ধরে পরীক্ষা করতে বলা হয়েছে। ওষুধের গুণমান এর ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, উত্তর দিনাজপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বসিরহাট, বারাসাত এইসব জায়গা থেকেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সামনে এসেছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে,

কোনও ন্যায্য মূল্যের ওষুধের দোকান যদি এই আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালকে ওষুধ দিতে না চায়, তাহলে তাদের শো-কজ করা হবে। মঙ্গলবার থেকে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল মেডিসিন স্টোরে ১১৮ রকমের ওষুধ সরবরাহের জন্য ই-টেন্ডার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বাদ দেওয়া হয়েছে বিতর্কিত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ও ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডকে। সূত্রের খবর, নতুন সংস্থা থেকে সরবরাহ করা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নথিবদ্ধ করে তা জরুরি ভিত্তিতে স্বাস্থ্য ভবনে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে।                             

আরও পড়ুন: Elephant Attack: হাতিকে উত্যক্ত করার অভিযোগ, গ্রেফতার আর্থ মুভারের সহ চালক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget