এক্সপ্লোর

Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য

Buxa Tiger Reserve News: বিহার থেকে আনা বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির কারণে কি তার গর্ভপাত হয়েছে? এই সব প্রশ্ন ঘিরে ক্রমেই দানা বাঁধছে রহস্য!

পার্থপ্রতিম ঘোষ ও অরিন্দম সেন, কলকাতা: একাধিকবার ঘুমপাড়ানি গুলি ব্যবহার করার ফলে কি ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে বক্সার বাঘিনীর? ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। বনকর্মী ও বিশেষজ্ঞদের অনুমান, অন্তঃসত্ত্বা ছিল বলে সে নিরাপদ আশ্রয় খুঁজছিল। যদিও এমন কোনও তথ্য বন দফতরের কাছে নেই, বলে দাবি করেছেন বনমন্ত্রীর। বিষয়টি খতিয়ে দেখছেন NTCA-র বিশেষজ্ঞরা।

ঘুমপাড়ানি গুলিতে বাঘিনীর গর্ভপাত?

বিহার থেকে আনা বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির কারণে কি তার গর্ভপাত হয়েছে? এই সব প্রশ্ন ঘিরে ক্রমেই দানা বাঁধছে রহস্য! বন দফতরের পাশাপাশি, তদন্তে নেমেছেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলছেন, 'এই ধরনের খবর, এক মাস ধরে বিভিন্নভাবে আসছে। এখনও আমাদের কাছে তথ্য নেই।' সম্প্রতি বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীটিকে বক্সার জঙ্গলে নিয়ে আসা হয়। ২ অক্টোবর তাকে জঙ্গলে ছাড়া হয়। তারপরই বক্সা থেকে সে অসমে চলে যায়। অসমের কোকরাঝাড়ের একটি জঙ্গলে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বাঘিনীকে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা।

অন্তঃসত্ত্বা বলেই নিরাপদ আশ্রয় খুঁজছিল বাঘিনী?

অসম থেকে এনে ফের বক্সায় ফেন্সিং করে রাখা হয় বাঘিনীকে। কিন্তু তারপর ফের সেখান থেকে বেরিয়ে যায় সে। বনকর্মী ও বিশেষজ্ঞদের অনুমান, বাঘিনী অন্তঃসত্ত্বা ছিল। সেই কারণে সে নিরাপদ আশ্রয় খুঁজছিল।একাধিকবার ঘুমপাড়ানি গুলির কারণেই কি তার ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে? তেমনটা হয়ে থাকলে সেই দায় কার? বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলছেন, 'এই ধরনের খবর, এক মাস ধরে বিভিন্নভাবে আসছে। এখনও আমাদের কাছে তথ্য নেই। তবে আপনাদের আশ্বস্ত করছি, আমাদের দিল্লি থেকে কেন্দ্রীয় দল, তদন্ত করতে আসছে। তাদের তদন্ত করার পর কী আছে না আছে, তখনই বলতে পারব। তার আগে বিশেষ কিছু বলার অবকাশ আমাদের নেই। তদন্ত হোক, হলেই পরিষ্কারভাবে বোঝা যাবে আসলে কী।'

ইতিমধ্যেই দিল্লি থেকে এসেছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA-র বিশেষজ্ঞরা। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। বন দফতর সূত্রে খবর, বাঘিনী সুস্থ আছে। বক্সার গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তবে এই ঘটনায় নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছে বন দফতর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

 

আরও পড়ুন: Tollywood News: জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অর্জুনের ছবিতে এবার প্রীতি, পর্দা ভাগ করবেন শ্রাবন্তী-জয়ার সঙ্গে!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget