এক্সপ্লোর

C V Ananda Bose On Firhad : 'গুরুত্বপূর্ণ দু’টি পদে থেকে কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ফিরহাদ?' চিঠি রাজ্যপালের

C V Ananda Bose Letter : রাজ্য সরকারকে চিঠি দিয়ে রাজ্যপাল লিখলেন, 'মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ফিরহাদ হাকিম?'

কলকাতা : রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত আরও তুঙ্গে উঠেছে ইদানীং ! সাম্প্রতিককালে ফের একাধিক বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন আচার্য সিভি আনন্দ বোস ( C V Ananda Bose ) । এবার ফিরহাদ হাকিমকে ( Firhad Hakim ) নিয়ে কড়া প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি দিলেন রাজ্যপাল। রাজ্যের ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই মেয়রকে নিশানা করলেন তিনি। তুললেন অভিযোগের আঙুল। 

রাজ্য সরকারকে চিঠি দিয়ে রাজ্যপাল লিখলেন, 'মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ফিরহাদ হাকিম?'।  ফিরহাদ হাকিম রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।  তিনি কলকাতার মেয়রও। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানতে চান, একজন ব্যক্তি এরকম গুরুত্বপূর্ণ দু’টি পদে থেকে কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ? 

গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৩ জন।
গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ১৪০। পুজোর মুখে শেষ বর্ষায় রাজ্যে ভয়াবহ দাপট দেখাচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা! লম্বা হচ্ছে আক্রান্ত হয়ে মৃতদের তালিকা। এই পরিস্থিতিতে রাজ্যপালের অভিযোগ, 'ডেঙ্গিতে মৃত অনেকের পরিবার পুরসভায় ফোন করেও মেয়রের খোঁজ পাননি'। এমনকী তিনি এও লিখেছেন যে, 'পুরসভায় ফোন করলে তাঁদের বলা হচ্ছে, মেয়র নবান্নে আছেন। আবার নবান্নে খোঁজ নিলে বলা হচ্ছে, পুরমন্ত্রী কলকাতা পুরসভায় আছেন ...রাজভবনের পিস রুমে এনিয়ে অনেক অভিযোগ এসেছে। কলকাতার মেয়র নিখোঁজ' বলে বিজ্ঞাপনও দিতে চাইছেন অনেকে', অভিযোগ সিভি আনন্দ বোসের। 

২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দক্ষিণবঙ্গের ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৪০। এই পরিস্থিতিতে চিকিৎসা করাতে গিয়ে অনেককে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে অনেক  রোগীর পরিবার থেকে। সেইসঙ্গে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও অনেক এলাকার মানুষের অভিযোগ রয়েছে। সেই আবহেই রাজ্যপালের এই চিঠি। 

রাজ্যের ডেঙ্গির ত্রাসের মাঝেই মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই পথে নেমেছিলেন ডেপুটি মেয়র ও  মেয়র। তবে ডেঙ্গি পরিস্থিতি সেই তিমিরেই। প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে ইতিমধ্যে পথে নেমেছে বিজেপিও। ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে রবিবার কলেজ স্ট্রিটে ৫ নম্বর বরোর অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এর আগে গত সপ্তাহেই স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারীও  বিক্ষোভ দেখান স্বাস্থ্য ভবনের সামনে। স্মারকলিপি দিতে গেলে বিরোধী দলনেতাকে গেটে আটকে দেয় পুলিশ। স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। শুভেন্দুর নেতৃত্বে স্বাস্থ্য ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শুভেন্দুর অভিযোগ, করোনার থেকেও ভয়াবহ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্যপালের পত্রবাণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget