এক্সপ্লোর

Forensic Recruitment: শূন্যপদে নিয়োগ হয়নি কেন, আদালতে প্রশ্নের মুখে রাজ্য

Calcutta High Court: ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে PSC।

সৌভিক মজুমদার, কলকাতা: ফরেনসিক বিভাগের (Forensic Recruitment) ১৭ শূন্য পদে নিয়োগ নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব (West Bengal Government)। পুজোর আগে নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)।

আদালতে ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার

প্রাইমারি, আপার প্রাইমারি থেকে SLST, এমনকি SSC’র গ্রুপ C থেকে গ্রুপ D, কোথাও যোগ্য প্রার্থীদের বঞ্চনা, কোথাও দুর্নীতির অভিযোগে আটকে রাজ্যের হাজার হাজার শূন্যপদে নিয়োগ। একের পর এক মামলার তদন্ত করছে CBI থেকে ইডি। আদালতে এ নিয়ে বার বার ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার থেকে স্কুল সার্ভিস কমিশন। 

এ বার রাজ্য ফরেন্সিক বিভাগে ১৭টি শূন্যপদে এখনও কেন নিয়োগ হয়নি, সেই প্রশ্নের মুখে পড়লেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা। পুজোর আগেই ১০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন বিচারপতি।

আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের অফিসের সামনে থালা বাজিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মাদক সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সেই মতো মঙ্গলবার আদালতে হাজির ছিলেন তিনি। মাদক-সংক্রান্ত মামলার শুনানিতেই ওঠে ফরেন্সিক বিভাগে ১৭টি শূন্যপদে নিয়োগ না হওয়ার প্রসঙ্গ। 

স্বরাষ্ট্রসচিবকে বিচারপতি বাগচী প্রশ্ন করেন, "ফরেন্সিক বিভাগে ১৭টি শূন্যপদে কেন নিয়োগ করা হয়নি'? বিচারপতি বলেন, "আর দেরি নয়। পুজোর আগে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।" নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আদালত অবমাননার রুল জারি করা হবে বলেও  জানিয়ে দেন তিনি। 

৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি!

পাশাপাশি মঙ্গলবারই নিয়োগ নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে স্বরাষ্ট্রসচিবকে আলোচনা করে, দুপুর দুটোর মধ্যে আলোচনার নির্যাস আদালতকে জানানোর নির্দেশ দেন বিচারপতি। এর পর দুপুর দুটোর পর স্বরাষ্ট্রসচিব আদালতে জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে PSC। আবেদন গ্রহণের শেষ দিন রাখা হবে ১১ নভেম্বর। 

একথা শুনে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে, আদালতকে ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। 

এ দিকে,

প্রাথমিক TET’এ ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ৪ দফায় আরও ১৮৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৪’র TET’এর ভিত্তিতে ২০১৬ ও ২০২০ সালে দু’বার নিয়োগ হয়।  মামলাকারীর দাবি ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ভুল প্রশ্নে তাঁদের ৬ নম্বর দেওয়া হয়নি। এর পর, গত বছরের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, ৬টি ভুল প্রশ্নের নম্বর জুড়ে এঁরা সকলেই TET উত্তীর্ণ। এই মামলায়, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়২২ জন TET উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ দিলেন।

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget