এক্সপ্লোর

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

নির্বাচনী হলফনামায় মাধ্যমিক পাশের বয়স ও জন্ম তারিখ নিয়ে গরমিলের অভিযোগ ছিল প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু  হাসিরানি রথের বিরুদ্ধে  সেই মামলা খারিজ করল হাইকোর্ট। 

সৌভিক মজুমদার, কলকাতা : নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে মামলা খারিজ করলেন বিচারপতি কৃষ্ণ রাও । নির্বাচনী হলফনামায় মাধ্যমিক পাশের বয়স ও জন্ম তারিখ নিয়ে গরমিলের অভিযোগ ছিল প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু  হাসিরানি রথের বিরুদ্ধে  সেই মামলা  খারিজ করল হাইকোর্ট। 

হলফনামা অনুযায়ী বিজেপি প্রার্থীর জন্মসাল ১৯৬৬, আর তিনি মাধ্য়মিক পাস করেছেন ১৯৬৫ সালে ! এরপরই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের নেতা ও আইনজীবী ঋজু ঘোষাল। মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট। ইমেলে রিটার্নিং অফিসারকে অভিযোগ জানায় সিপিএম। 

আদালতে বিজেপি জানায়, এই অসঙ্গতিটি একটি টাইপোগ্রাফিকাল ভুল ছিল। পাশাপাশি আদালতে নির্বাচন কমিশন জানিয়ে দেয়,মনোনয়নকে চ্যালেঞ্জ করার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গিয়েছে।   তাছাড়া এই সামান্য অসঙ্গতির জন্য হাসিরানি রথের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাকে আইনত আটকানো যায় না।

যদিও কংগ্রেসের তরফে আইনজীবী আদালতে জানান, তাঁরা হাসিরানি রথের প্রার্থীপদ বাতিল চাইছেন না। তাঁরা বিষয়টি নির্বাচন কমিশনের নকরে আনতে চান। কারণ এইসব তথ্য যাচাই করা কমিশন ও রিটার্নিং অফিসারের দায়িত্ব।   যদি হাসিরানি রথের ঘোষিত বয়স সঠিক হয়, তবে হলফনামায় থাকা শিক্ষাগত বিবরণ যাচাই করা প্রয়োজন। আর যদি শিক্ষাগত রেকর্ড সঠিক হয়, তবে তার বয়স খতিয়ে দেখতে হবে।

বিচারপতি কৃষ্ণ রাও শুনানি শেষে কংগ্রেসের আবেদনটি খারিজ করে দেয়। এর ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে লড়ার ক্ষেত্রে হাসিরানি রথের আর কোনও বাধা রইল না। 

হাসিরানি রথ আগেই জানিয়েছিলেন, 'কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হয়েছে  বা কোন দল কোর্টের দ্বারস্থ হয়েছে, আমার জানার দরকার নেই। আইন আইনের পথে চলবে। আইনের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আইন বুঝে নেবে তার ব্য়াপারটা। '  

৬ অক্টোবর বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হবে  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। তবে নজরে রয়েছে সেই নন্দীগ্রাম। গত ৫ বছরে বিধানসভা নির্বাচনে এক হাইভল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে ২০২১ সালে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ২০২৬ সালে এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী হারান তৃণমূল নেতা পবিত্র করকে। তারপর তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নেন মুখ্যমন্ত্রী পদে। নন্দীগ্রাম আসনটি দেন ছেড়ে। সেই নন্দীগ্রাম উপ নির্বাচনে শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রায়ের মাকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধেই মামলা করে কংগ্রেস। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget