এক্সপ্লোর

Jharkhand 3 MLA: গ্রেফতারের ১৭ দিন পরে ঝাড়খণ্ডের ৩ বিধায়কের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে

Jharkhand Cash Scam: গাড়িতে থাকা ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক - ইরফান আনসারি, রাজেশ কাচ্ছাপ ও নমন বিক্সল ও তাঁদের ২ সঙ্গীকেও গ্রেফতার করে পুলিশ।

সৌভিক মজুমদার, সঞ্চয়ন মিত্র, সৌমেন চক্রবর্তী, কলকাতা: হাওড়ার পাঁচলায় গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতারির ১৭ দিন পর ঝাড়খণ্ডের ৩ বিধায়ক সহ ৫ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। 

৫ জনকে শর্তসাপেক্ষে ৩ মাসের অন্তর্বর্তী জামিন দিল ডিভিশন বেঞ্চ। নিয়োগ-দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘিরে রাজ্যে যখন তোলপাড় চলছিল, তার মধ্যেই গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলায় কালো রঙের এই SUV থেকে উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকা! রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন।

গাড়িতে থাকা ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক - ইরফান আনসারি, রাজেশ কাচ্ছাপ ও নমন বিক্সল ও তাঁদের ২ সঙ্গীকেও গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে ৪ বিধায়ককে কাজে লাগিয়ে ঝাড়খণ্ডে জেএমএম এর সঙ্গে তাদের জোট সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ করে কংগ্রেস। 

সিআইডি তদন্তেও একই অভিযোগ উঠে আসে। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অভিযুক্তপক্ষের আইনজীবী বলেন, টাকা উদ্ধার ধর্তব্যযোগ্য অপরাধ নয়। তার জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। অভিযুক্তদের একজনের ৩টি পেট্রোল পাম্প আছে। একজন ব্যবসায়ী। তাঁদের কাছে এই টাকা থাকতেই পারে।

বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে প্রথম এফআইআর করেছিলেন যিনি, ঝাড়খণ্ডের বারমো’র সেই কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলের আইনজীবী বলেন, আমার মক্কেল একজন বিধায়ক। তাঁকে অর্থের বিনিময়ে দল পরিবর্তনের কথা বলা হয়। আমি জামিনের বিরোধিতা করছি।

সরকার আইনজীবীও বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। ধৃতরা প্রবাবশালী। তাঁদের জামিন দিলে তদন্ত ব্যাহত হবে। তাছাড়া আদিবাসী উৎসবের জন্য শাড়ি কেনার কথা বললেও, তাঁদের কাছ থেকে কোনো শাড়ি মেলেনি। বরং কিছু জাল বিল উদ্ধার হয়েছে। 

বিচারপতি বলেন, অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলের সঙ্গে অভিযুক্তদের কথোপকথনের কোনও ট্র্যাকিং লিস্টের উল্লেখ এখনও পর্যন্ত তদন্তে নেই। 

কুমার জয়মঙ্গলের সঙ্গে ধৃত ৩ বিধায়কের কথা হয়েছিল কিনা, সেই সংক্রান্ত কোনও বিবৃতি, হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইলেকট্রনিক নথির উল্লেখ ১৫ দিনের তদন্তে কেস ডায়েরিতে উল্লেখ করা হয়নি। 


এরপরই ধৃত ৩ বিধায়ক সহ ৫ জনের জামিন মঞ্জুর করেন বিচারপতি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ''আদালতের রায় সবাইকে মানতে হবে। আমরা এবিষয়ে চিন্তিত নই। ঝাড়খণ্ডে আজ না হয় কাল বিজেপির সরকার হবে।'' এই মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।

শর্ত সাপেক্ষে ৩ মাসের অন্তর্বতী জামিন মঞ্জুর
১) ১ লাখ টাকা বন্ড
২) কলকাতা ছেড়ে যেতে পারবে না।
৩) তাদ্দন্তে সহযোগিতা করতে হবে।
৪) সপ্তাহে ১ দিন তদন্তকারী অফিসারের সাথে দেখা করতে হবে।
৫) মামলার বিচার হবে MLA MP কোর্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget