এক্সপ্লোর

Sovan-Ratna Divorce Case: শোভন-রত্নার বিবাহবিচ্ছেদ মামলায় এবার হাইকোর্টের হস্তক্ষেপ, কল্যাণের কাছে ক্ষমা চাইছেন TMC বিধায়ক

Calcutta High Court: আলিপুর আদালতের বিচারকের সিদ্ধান্তে যদিও হস্তক্ষেপ করল না হাইকোর্ট। 

কলকাতা: শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলায় এবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ। দ্রুত মামলার নিষ্পত্তি করতে আলিপুর আদালতকে নির্দেশ দিল হাইকোর্ট। অযথা মামলা পিছিয়ে দেওয়ার আবেদন গ্রহণ না করার নির্দেশ দেওয়া হল। আলিপুর কোর্টের বিচারপ্রক্রিয়া নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন রত্না। বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী ছাড়াই আলিপুর কোর্টে বিচারপ্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছিলেন।
যদিও আলিপুর আদালতের বিচারকের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। (Sovan-Ratna Divorce Case)

হাইকোর্টে রত্না জানিয়েছিলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী ছাড়াই নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুক্রবার শুনানিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, আলিপুর আদালতের বিচারক যে সিদ্ধান্ত নিয়েছেন এক্ষেত্রে, তা সঠিক। তাতে কোনও রকম হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই মুহর্তে যে সাক্ষীদের কথা বলেন রত্না, যে সাক্ষীদের বয়ান গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন, তা গুরুত্ব দিয়ে দেখছে না হাইকোর্ট। দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে বলেই জানিয়েছে। (Calcutta High Court)

আদালতে  সব সাক্ষীদের ডাকা হচ্ছে না বলে অভিযোগ ছিল রত্নার। অন্য দিকে শোভনের দাবি ছিল, আট বছর ধরে মামলা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যাঁদের বয়ানের প্রয়োজন নেই, তাঁদের ঢাল করে মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে লাগাতার। এই ধরনের মামলা যেখানে অতি অল্প দিনে মিটে যাওয়ার কথা, তাকে আট বছর দীর্ঘায়িত করা হয়েছে বলে জানান শোভন। সবমিলিয়ে চরমে ওঠে বিবাদ। আর সেই আবহেই দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিল হাইকোর্ট।

শোভন এবং রত্নার বিবাহবিচ্ছেদ মামলায় শোভনের আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন রত্না। কল্যাণও সেই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। আইনজীবী হিসেবে তাঁর বিরুদ্ধে কুরুচিকর অভিযোগ আনা হয়েছে, মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন কল্যাণ। সেই নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

সেই মামলায় এদিন কল্যাণের কাছে ক্ষমা চেয়েছেন রত্না। লিখিত আকারে ক্ষমা চেয়েছেন তিনি। হলফনামার আকারে বিকেল ৪টের মধ্যে তাঁকে সেই লিখিত বক্তব্য জমা করতে হবে। ক্ষমার বয়ান নিয়ে দুপক্ষের আইনজীবীদের আলোচনা হয়।

এর আগে, সংবাদমাধ্যমেও কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রত্না। তাঁর বক্তব্য ছিল, "উনি পেশাদার আইনজীবী। টাকার বিনিময়ে মামলা লড়বেন, সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু সেখানেও তিনি অসম্ভব মিথ্যে বলেছেন।" রত্নার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণও। তিনি বলেন, "ডাক্তারের কাছে যান, অনেকেই তো তৃণমূলের! তাঁরা কি পয়সা নেন না! এর সঙ্গে দলের কী সম্পর্ক? আমি মক্কেলের হয়ে লড়ব। তৃণমূলের বিধায়ক-সাংসদদের হয়ে অভিষেক মনু সিঙ্ঘভই মামলা লড়েননি?"

রত্নাকে "প্যাথলজিক্যাল লায়ার' বলেন শোভনও। তাঁর কথায়, "প্যাথলজিক্য়াল লায়ারের মতো কথা যদি কেউ বলেন। তাঁর পিছনে ছোটা মানে কাকে কান নিয়ে গেল, কাকের পিছনে ছোটার চেয়ে নিজের কানে হাত দেওয়া ভাল।" কিন্তু রত্নার দাবি, তাঁর বাবাকেও ছাড়া হচ্ছে না। তাঁর বাবা দুলাল দাসকে 'কালারফুল' বলা হয়েছে বলে জানান তিনি। রত্নার কথায়, "তুমি মিথ্যা কথা বলছো কেন? আমি একজন অসহায় মহিলা বলে, একা দুই সন্তানকে নিয়ে লড়াই করছি বলে, যা খুশি নোংরা কথা বলে চলে গেলে...।" যদিও শোভনের দাবি, রত্না ও তাঁর বাবার মধ্যে মিল নেই। তা  যদি আদালতে উঠে আসে, তার দায়িত্ব তাঁর নয়।

 

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget