এক্সপ্লোর

Jayanta Singh House Demolish "অন্ততপক্ষে ২টি তলা ভাঙুন,'' জয়ন্ত সিংহের বাড়ি ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতির

Calcutta High Court: গত মঙ্গলবার আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহের বেআইনি সাদা অট্টালিকা ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার জন্য ৮ সপ্তাহ সময় বৃদ্ধির আবেদন করল কামারহাটি পুরসভা। বিচারপতি গৌরাঙ্গ কান্তের দ্বারস্থ হয়ে কামারহাটি পুরসভার আবেদন, ৪ সপ্তাহের পরিবর্তে ৮ সপ্তাহ সময় দেওয়া হোক। 

বৃদ্ধির আবেদন কামারহাটি পুরসভার: আড়িয়াদহের ত্রাস তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি আগেই সামনে এসেছিল। কামারহাটির প্রতাপ রুদ্র লেনের উপর এই হল তৃণমূলকর্মী জয়ন্ত সিংহের দুধসাদা অট্টালিকা। স্থানীয় সূত্রে খবর, এই বেআইনি বাড়ি নিয়ে পুরসভার কাছে ছিল না কোনও রেকর্ড। পরবর্তীতে, ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে পাওয়া রেকর্ডে দেখা যায়, জমিটি দিলীপ মুখোপাধ্য়ায় নামে এক ব্য়ক্তির নামে রয়েছে। যদিও, পরবর্তীকালে সেই দিলীপ মুখোপাধ্যায়ের কোনও খোঁজ পাওয়া যায়নি। তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের বাড়ির ছবি সামনে আসার পরই প্রশ্ন উঠেছিল, এই বাড়ি যখন তৈরি হচ্ছিল, তখন পুরসভা কী করছিল? গত মঙ্গলবার আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহের বেআইনি সাদা অট্টালিকা ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার সময়সীমা বাড়ানোর আবেদন জানাল কামারহাটি পুরসভা। এই আবেদনের প্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, "এক মাসের মধ্যে অনেক কিছু করা যায়, অন্ততপক্ষে ২টি তলা ভাঙুন। তারপরে এসে সময় চান, নিশ্চয় বাড়িয়ে দেব। এমন পদক্ষেপ নিন, যাতে আমরা বুঝতে পারি আপনাদের কাজ করার সদিচ্ছা রয়েছে।''                                   

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত সোমবার কঠোর ভাষায় বলেন, আমরা এখানে বসে আছি বলে, আমাদের যেন অন্ধ মনে করা না হয়। আমরা জানি কোথায় কী হচ্ছে। বিগত ৫ বছর ধরে, যে সকল পুরসভার আধিকারিকরা ওই অঞ্চলে কাজ করছেন, তাদের সবাইকে জেলে পাঠানো হবে। তাহলে যদি পুরসভার মনে কিছুটা ভয় হয়।'' এই বাড়ি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে পুরসভার আইনজীবী বলেন, "এখন ১৯৭৬ সালের একটি প্ল্যান দেখিয়ে বলা হচ্ছে যে, এটাই আসল বৈধ প্ল্যান। আমাদের কাছে অত পুরনো নথি নেই।'' বিচারপতি তখন বলেন, "আপনাদের মনে হচ্ছে, এটা ১৯৭৬ সালের প্ল্যান অনুযায়ী তৈরি হওয়া বাড়ি? বৈধ অনুমোদন না থাকলে ভেঙে ফেলা হোক বাড়ি। বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক।''

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget