এক্সপ্লোর

Calcutta High Court : এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূল, অভিযোগ জানিয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ১৩ বিরোধী জয়ী প্রার্থী

Murshidabad News : ২০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস জিতেছে ১১ টি আসন। তৃণমূল সাত ও RSP দুটি আসন পেয়েছে। অর্থাৎ ভোটের ফলের নিরিখে এই পঞ্চায়েতে বিরোধীদের বোর্ড গঠন নিশ্চিত।

সৌভিক মজুমদার, কলকাতা : পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ মুর্শিদাবাদের ১৩ বিরোধী জয়ী প্রার্থী। ১০ অগাস্ট বোর্ড গঠন, এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূল। বোর্ড গঠনে বাধা দিচ্ছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের নওদার ১৩ বিরোধী জয়ী প্রার্থীর। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে কাল শুনানির সম্ভাবনা। 

মনোনয়নে নিরাপত্তা। ভোটের দিন নিরাপত্তা। ভোট গণনায় নিরাপত্তার পর বোর্ড গঠনের আগেও, ইস্যু সেই নিরাপত্তা। এবার গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) বোর্ড গঠনের আগে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের জয়ী বিরোধী দলের ১৩ জন প্রার্থী। ব্লক প্রশাসন সূত্রে খবর, আগামী ১১ অগাস্ট মুর্শিদাবাদের (Murshidabad) নওদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে।

২০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস জিতেছে ১১ টি আসন। তৃণমূল সাত ও RSP দুটি আসন পেয়েছে। অর্থাৎ ভোটের ফলের নিরিখে এই পঞ্চায়েতে বিরোধীদের বোর্ড গঠন নিশ্চিত। কিন্তু কংগ্রেসের অভিযোগ, ভোটে জয়ের পর থেকে বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে কংগ্রেসের ১১ এবং RSP-র দুই জয়ী প্রার্থীকে একটি গোপন জায়গায় নিয়ে যায় কংগ্রেস নেতৃত্ব। কিন্তু অভিযোগ, সেখানেও জয়ী প্রার্থীদের অপহরণের চেষ্টা করা হয়। এই ঘটনার পরই এদিন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ জন জয়ী বিরোধী দলের প্রার্থী। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে মনোনয়নের পর হুমকি-হুঁশিয়ারির অভিযোগ জানিয়ে এবং নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মালদার মানিকচকের ১৭ জন কংগ্রেস প্রার্থী। পরে তাঁদের সকলকেই রক্ষাকবচ দেয় আদালত। এবার বোর্ড গঠনের আগে নিরাপত্তার অভাব বোধ করে আদালতে আবেদন জানালেন মুর্শিদাবাদের নওদার জয়ী বিরোধী প্রার্থীরা।  

                                                                                   

আরও পড়ুন- সদ্যোজাতদের পাচারের পিছনে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ! আনন্দপুরে শিশুপাচার কাণ্ডে নাম জড়াল চিকিৎসকের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget