এক্সপ্লোর

Abhishek Banerjee: ফের আদালতে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিদেশযাত্রা নিয়ে দায়ের করা মামলায় কী জানাল হাইকোর্ট

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিল, এই মামলার শুনানির জন্য কোনো ‘আউট অফ টার্ন’ বা বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না।

কলকাতা: ফের আদালতে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বিদেশযাত্রা নিয়ে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ। দ্বিতীয়বার দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তালিকা মেনেই শুনানি হবে, দ্রুত শুনানির প্রয়োজন নেই, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিল, এই মামলার শুনানির জন্য কোনো ‘আউট অফ টার্ন’ বা বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না। আদালতের নিয়ম অনুযায়ী, মামলার তালিকার ক্রমানুসারে এবং স্বাভাবিক প্রক্রিয়াতেই এই আবেদনের শুনানি হবে। 

উল্লেখ্য, গত ২৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে চক্ষু চিকিৎসার জন্য সাত দিনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন। একই সঙ্গে মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়।

তবে ২৪ জুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই। আদালত জানায়, নির্ধারিত তালিকা অনুযায়ী স্বাভাবিক নিয়মেই মামলার শুনানি হবে।

সোমবার অভিষেকের আইনজীবী ফের একই বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানালেও বিচারপতি ভট্টাচার্য তা খারিজ করে দেন। তিনি বলেন, মামলাটি নির্ধারিত কজ লিস্ট অনুযায়ীই শুনানি হবে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের অন্য একটি একক বেঞ্চের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি বিধানসভার বিরোধী দলের বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর জাল - করার অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু'দফা জিজ্ঞাসাবাদ করে।                                        


ওই মামলায় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ অভিষেককে গ্রেফতার-সহ কোনও রকম কড়া পুলিশি পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিলেও কিছু শর্ত আরোপ করে। তার মধ্যে অন্যতম ছিল আদালতের পূর্বানুমতি ছাড়া * বিদেশ সফরে নিষেধাজ্ঞা।                          

গত মঙ্গলবারও অভিষেকের আইনজীবী একইভাবে আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। সেবারও আদালত মামলার স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখার কথা বলে আবেদনটি ফিরিয়ে দেয়। পরপর দু'বার আদালতের তরফ থেকে একই বার্তা দেওয়ায় স্পষ্ট যে, এই মুহূর্তে মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আগে শোনার কোনও সম্ভাবনা নেই।                                           

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
Advertisement

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget