এক্সপ্লোর

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ

বৃহস্পতিবার বনগাঁয় সিপিএমের বুক স্টল তৈরির অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা ওঠে।

বনগাঁয় বুকস্টল সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেল সিপিএম। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে বললেন, দোতলায় আপনাদের অফিসের ভেতর বই বিক্রি করুন। পাশাপাশি রাজ্য সরকারের উদ্দেশে প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে বললেন, সব স্টল সরিয়ে দিন, আমাদের কোনও অসুবিধা নেই।  

বৃহস্পতিবার বনগাঁয় সিপিএমের বুক স্টল তৈরির অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, সিপিএম মাননীয় বিচারপতিকে মানে অনারেবেল সিঙ্গল জাজকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। সিপিএমের দাবি অনুযায়ী, যেহেতু কোনও একজন দখলদার সরকারি জায়গা দখল করেছে তাই আমাদেরও পুলিশি নিরাপত্তায় জায়গা দখল করতে দিতে হবে, এবং সিঙ্গল বেঞ্চও সেই মর্মেই নির্দেশ দিয়েছে। এরপরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ চান রাজ্য সরকারের আইনজীবী। তখন প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে বলেন, ওই বুক স্টলে কী হবে? বই বিক্রি হবে। সেটা যে কোনও বই হতে পারে। গীতা হতে পারে, বাইবেল হতে পারে, কোরান হতে পারে, বা অন্য যে কোনও বই হতে পারে। ৫ দিন বই বিক্রি হবে। তারপর সব তুলে নিয়ে চলে যাবেন। যদি এবছর বই বিক্রি করতে না দিই এবং যদি ৩ মাস পরে মামলার নিষ্পত্তি করে মামলার ফলাফল সিপিএমের দিকে যায় তাহলে এবছরের ক্ষতিপূরণ কী করে হবে? 

রাজ্য সরকারের তরফে বলা হয়, তখন সিপিএম স্টল করার জন্য কোনও অনুমতি নেয়নি। সিপিএমের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, প্রতিবছর ওখানে কমপক্ষে একশো স্টল বসে, কখনও কোনও অনুমতি নেয়নি। চল্লিশ বছর ধরে কোনও অনুমতির প্রয়োজন ছিল না। এবছর হঠাৎ করে এই নিয়ম চালু করা হয়েছে। 

তখন প্রধান বিচারপতি বলেন, চল্লিশ বছর ধরে কোনও আইন কার্যকর করা হয়নি বলে এবছরও সেই আইন প্রয়োগ করা যাবে না, সেটা হয় না। যদি এই নিয়ম চালু হয়ে থাকে তাহলে সেটা সবার জন্য প্রযোজ্য হবে, যার অনুমতি থাকবে না তার স্টলও থাকবে না। প্রধান বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চান, হিন্দু জাগরণ মঞ্চ কি অনুমতি নিয়েছে ? একজনের বাড়ির সামনে অন্য কেউ কিভাবে স্টল তৈরি করতে পারে? সব স্টল সরিয়ে দিন, আমাদের কোনও অসুবিধা নেই। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Naihati Baro Maa :নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget