এক্সপ্লোর

High Court: 'মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক', ভোট-পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

Post Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার একাধিক অভিযোগ উঠেছে। কড়া বার্তা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের

কলকাতা: ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। 

কী বার্তা ডিভিশন বেঞ্চের?
কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে,  'আমরা চাই, মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক। যেখান থেকে অভিযোগ আসছে, সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে, আমরা বাস্তব চিত্র জানতে চাই।'

এদিন হাইকোর্টে রাজ্যের তরফে সওয়াল করা হয়, '১৮ জুন পর্যন্ত ডিজির ইমেলে ৮৫৯টি  অভিযোগ এসেছে। ২০৪ টি ক্ষেত্রে আদালতগ্রাহ্য অভিযোগ আছে, তাই এফআইআর হয়েছে। ১৭৫টি অভিযোগে আদালত গ্রাহ্য অপরাধ নেই।'

খুন, জখম, বোমাবাজি, পার্টি অফিস দখল-কোনও কিছুরই অভিযোগ বাদ নেই। বেশিরভাগ ক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূল। বিজেপির অভিযোগ, বিভিন্ন জেলায় তঁদের একাধিক নেতা-কর্মী ঘরছাড়া। অন্য কোথাও বা দলীয় অফিসে থাকতে হচ্ছে তাঁদের। ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় আক্রান্ত ও ঘরছাড়াদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভনদু অধিকারী ও বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। শুক্রবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও  বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে।

বিচারপতি হরিশ টন্ডন বলেন, 'অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে আমরা বাস্তব চিত্র জানতে চাই। যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে।' রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে সওয়াল করেন ১৮ জুন পর্যন্ত ডিজির ইমেলে ৮৫৯টি অভিযোগ এসেছে। ২০৪টি ক্ষেত্রে আদালতগ্রাহ্য অভিযোগ আছে তাই FIR হয়েছে। ১৭৫টি অভিযোগে আদালতগ্রাহ্য অপরাধ নেই। আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন, ৬০০-র বেশি অভিযোগ তিনি তুলে ধরেন, সেগুলি দেখে আদালতে ঘরছাড়াদের মঙ্গলবারের মধ্যে ফোরানোর নির্দেশ দিয়েছে। রাজ্য চাইলে তাঁর  সাহায্য নিতে পারে বলা হয়েছে।

গত মঙ্গলবার এই মামলার শুনানিতেই ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন। তিনি বলেছিলেন, 'ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে কী করা উচিত, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দিষ্টভাবে নিজেদের মতামত জানাক কেন্দ্র। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়কেই পরিস্থিতির পর্যালোচনা করে নিজেদের অবস্থান এবং তথ্য আদালতকে জানাতে হবে।' শুক্রবারের শুনানিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময় আরও বাড়ানো হল। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সরকারি চাকরি না করেও সহজেই হাতে পাবেন পেনশন! কী উপায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget