এক্সপ্লোর

Arjun Singh: হাইকোর্টে স্বস্তি অর্জুন সিংয়ের, ৬ সপ্তাহের মধ্যে গ্রেফতার করা যাবে না ব্যারাকপুরের BJP নেতাকে, জানাল আদালত

HC On BJP Leader Arjun Singh : আপাতত স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং।

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, কলকাতা: হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। ৬ সপ্তাহের মধ্যে ব্যারাকপুরের বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৭ মাস আগে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলার ঘটনার মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। যে মামলাগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ আছে, সেগুলো বাদ দিয়ে অন্য মামলাগুলিতে অর্জুন সিং আগাম জামিনের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন, রাজ্যে ৩ টি ধাপে হবে SIR, 'যদি কোনও ভোটার মনে করেন, তাঁর নাম সংযোজন হয়নি বা কোনও ভুল রয়েছে, সেক্ষেত্রে..'

বাড়ির সামনে গুলি, বোমাবাজি, এরপর মামলা, পাল্টা মামলা। ৭ মাস আগের এই মামলাতেই, আপাতত স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। ৬ সপ্তাহের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্জুন সিংয়ের আগাম জামিনের আবেদন করার রাস্তাও খোলা রাখল আদালত। চলতি বছর ২৬ শে মার্চ, বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চলে। গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। গুলিবিদ্ধ মহম্মদ সাদ্দাম ওরফে মইনুদ্দিনকে পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। 
 
স্থানীয়দের দাবি, এরপরেই এলাকায় বোমাবাজি শুরু হয়। নিজের নিরাপত্তারক্ষী ও লোকজন নিয়ে ঘটনাস্থলে যান অর্জুন সিং।মজদুর ভবনের সামনে এই হামলার নেপথ্যে তৃণমূলের যোগ রয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপি প্রাক্তন সাংসদ  অর্জুন সিংহ বলেন, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। তারপর যেই আমরা পৌঁছেছি, ফটাফট গুলি চলছে, পালাচ্ছে ওরা।  পার্থ ভৌমিক, সোমনাথ শ্য়ামের নির্দেশে নমিত সিংহ এটা করেছে। মারধর ও গুলি চলার অভিযোগে দুটি পৃথক মামলা রুজু করে পুলিশ।

অর্জুন সিংকে ২৪ ঘণ্টার মধ্য়ে পাঁচটি নোটিস পাঠানো হয়।আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে জগদ্দল থানায় তলব করা হয়। এরপরই জগদ্দলকাণ্ডের জল গড়ায় আদালতে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন অর্জুন সিং। আদালতে অর্জুন সিংয়ের আইনজীবী বলেন, এই ঘটনায় অর্জুন সিংয়ের নাম এফআইআর হয়েছে। কিন্তু অর্জুন সিং যেটা অভিযোগটা করেছেন সেটা এফআইআর হিসাবে নেওয়া হয়নি। 

যেহেতু অর্জুন সিং বিজেপি নেতা, তাই একের পর এক মামলা দেওয়া হচ্ছে। মামলাগুলো খারিজ করা হোক। তখন হাইকোর্টের বিচারপতি বলেন, অর্জুন সিংয়ের অভিযোগ পুলিশকে গ্রহণ করতে হবে।এই যে একাধিক মামলার কথা অর্জুন সিং বলছেন। এর মধ্যে যে মামলাগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ আছে, সেগুলো বাদ দিয়ে অন্য মামলাগুলিতে আগাম জামিনের আবেদন করা যাবে। ৬ সপ্তাহের মধ্যে আগাম জামিন নিতে পারবেন অর্জুন সিং। 

৬ সপ্তাহের মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, কোর্ট যেটা ভালো বুঝেছে অর্ডার দিয়েছে। এবার আমরা আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলব যদি কোনও সমস্যা দেখা যায় উচ্চ আদালতে যেতে পারি। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক   কুণাল ঘোষ বলেন, এটা টেকনিক্যাল ব্যাপার। আইনি প্রক্রিয়া। ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলার ঘটনার তদন্ত চলবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। 

সেরা শিরোনাম

West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget