এক্সপ্লোর

Suvendu Adhikari: "বিরোধী দলনেতা নিজের কাজ ও লড়াই ঠিক করেই সামলাচ্ছেন..", রক্ষাকবচ প্রত্যাহারে কী প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু

Suvendu Reaction On HC Protection : ছট পুজোর উদ্বোধনে এসে ফের হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানালেন শুভেন্দু, রক্ষাকবচ প্রত্যাহারে কী প্রতিক্রিয়া বিরোধী দলনেতার ?

কলকাতা: আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার বিচারপতি জয় সেনগুপ্তর। ঠিক এমনই এক দিনে, ছট পুজোর উদ্বোধনে এসে ফের হিন্দুদের একজোট হওয়ার আহ্বান করলেন  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

আরও পড়ুন, আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দুর, বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার

 এদিন শুভেন্দু স্পষ্ট বার্তা দিয়ে বলেন,' .. এসো। গ্রেফতার করা শুরু করলে শুভেন্দু অধিকারী দ্রুত চলে যাবে। .. বড় বড় আইনজীবীরা আমাকে আশীর্বাদ করেছেন। পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে সকল ক্রিমিন্যাল আইনজীবীরা আছেন, সবাই আমাকে সহযোগিতা করেছেন।  ..এই লড়াইয়ে আজকের রায়ে আমি খুশি।..ওরা যেভাবে চিৎকার করছে, বিরোধী দলনেতা নিজের কাজ, নিজের লড়াই,  ঠিক করেই সামলাচ্ছেন, এটা প্রমাণ করেছে।' 

২০২২ সালের ৮ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR’এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ সেই রক্ষাকবচ প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজও করল কলকাতা হাইকোর্ট। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে একই দিনে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি ও অস্বস্তিতে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে দেওয়া বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ শুক্রবার প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজও করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 
 
রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। ২০২২ সালে সেনিয়ে একটি বইও প্রকাশ করেন তিনি। সেখানে বিরোধী দলনেতার অভিযোগ,২০২১-এর ৫ মে’র পর থেকে ২৭ নভেম্বর অবধি তাঁর বিরুদ্ধে মোট ২৬টি মিথ্যা মামলা রুজু করেছে পুলিশ। এর বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR’এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন কোনও অন্তর্বর্তী নির্দেশ অনিদির্ষ্টকালের জন্য হতে পারে না। এটার শেষ রয়েছে। এরপর রক্ষাকবচ প্রত্য়াহার করে নেন তিনি।

তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য় সরকার যা বক্তব্য় রেখেছে, তাতেই মান্য়তা, আইনি মান্য়তা হল। যে, এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে, তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষাকবচ দেওয়া যায় না। যার বলে বলীয়ান হয়ে, বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন। কুৎসা করেছেন। আপত্তিকর কাজ করেছেন। কিন্তু কিছু করা যায়নি আইনে।' শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলাও এদিন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।  শুভেন্দু অধিকারীর তরফে কোনও বক্তব্য থাকলে তা সোমবারের মধ্যে লিখিত আকারে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget