এক্সপ্লোর

100 Days Work: ‘কোনও প্রকল্পকে ঠান্ডা ঘরে পাঠানো যায় না’, অবিলম্বে ফের ১০০ দিনের কাজ চালু করুন, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

MGNREGA in West Bengal: MGNREGA প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ গ্রামাঞ্চলে রোজগারের সুযোগ সৃষ্টি করে।

কলকাতা: রাজ্য বনাম কেন্দ্রের টানাপোড়েনে বন্ধ হয়ে গিয়েছিল বরাদ্দ। সেই ১০০ দিনের কাজ নিয়ে এবার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১ অগাস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ কেন্দ্রীয় সরকারকে। আদালত সাফ জানিয়েছে, অনন্তকালে জন্য কোনও কেন্দ্রীয় প্রকল্পকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। প্রয়োজনে দুর্নীতি প্রতিরোধী যে কোনও শর্ত আরোপ করুক কেন্দ্র। কিন্তু প্রকল্প চালু করতে হবে। (100 Days Work)

MGNREGA প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ গ্রামাঞ্চলে রোজগারের সুযোগ সৃষ্টি করে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের টানাপোড়েনে সেই প্রকল্পের জন্য বরাদ্দ টাকা আটকে যায়। বিজেপি নেতৃত্ব প্রকাশ্যেই জানান, তাঁরাই কেন্দ্রকে চিঠি লিখেছেন। কেন্দ্রের টাকা নয়ছয় হচ্ছে বলে জানিয়েছেন। সেই থেকে গত তিন বছর ১০০ দিনের কাজের টাকা বন্ধ ছিল। বৃহস্পতিবার সেই নিয়েই কড়া নির্দেশ দিল আদালত। (MGNREGA in West Bengal)

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পরিষ্কার ভাষায় বলেন, "কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।" আদালত জানিয়েছে, দুর্নীতি প্রতিরোধ করতে প্রয়োজনে যে কোনও ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্তও আরোপ করা যাবে। কেন্দ্র চাইলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সরাসরি ব্যক্তিবিশেষের অ্যাকাউন্টে টাকা পাঠাক। জেলায় জেলায় নজরদারির পাশাপাশি, দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তও করাতে পারে। কিন্তু প্রকল্প আটকে রাখা যাবে না। ১ অগাস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের কাজ চালু করতে হবে।

গত তিন বছর ধরে কেন্দ্র ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে বরাবর অভিযোগ তুলে এসেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, বার বার করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি ছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরই রাজ্যের টাকা আটকে রেখে প্রতিহিংসা চরিতার্থ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিষয়টি নিয়ে সংসদেও সরব হন অভিষেক। টাকা দিয়ে থাকলে কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করুক বলে দাবি তোলেন তিনি।

সেই আবহে রাজ্যের তহবিল থেকে শ্রমিকদের টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। সেই মতো ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে রাজ্য। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকবে, কেন রাজ্যকে নিজের তহবিল থেকে টাকা দিতে হবে, সেই নিয়ে প্রশ্ন উঠছিল। চারটি জেলা থেকে দুর্নীতির অভিযোগ এলে, গোটা রাজ্যের টাকা কেন বন্ধ করা হল, তা নিয়ে আজও প্রশঅন ওঠে আদালত। কেন তিন বছরের বেশি সময় ধরে টাকা বন্ধ, ওঠে প্রশ্ন। এদিন আদালত সেই নিয়েই নিজের সিদ্ধান্ত জানাল।

 

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget