এক্সপ্লোর

Calcutta High Court: হাইকোর্টে জোর ধাক্কা মোদি সরকারের, ৪ সপ্তাহের মধ্যে সোনালি বিবি-সহ ৬জনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ

বাংলা বলায় বাংলাদেশি অভিযোগে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ। ৪ সপ্তাহের মধ্যে বীরভূমের ২ বাঙালি পরিবারের ৬জনকে ফেরানোর নির্দেশ।

কলকাতা: পরিযায়ী শ্রমিক ইস্যুতে হাইকোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। বীরভূমের বাসিন্দা সোনালি বিবি-সহ ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক সংক্রান্ত মামলায়, ৪ সপ্তাহে সোনালি বিবি-সহ ৬জনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ। পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের।                                                                        

বাংলা বলায় বাংলাদেশি অভিযোগে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ। ৪ সপ্তাহের মধ্যে বীরভূমের ২ বাঙালি পরিবারের ৬জনকে ফেরানোর নির্দেশ। 'বাংলাদেশ থেকে বীরভূমের ৬জনকে ফিরিয়ে আনতে হবে পশ্চিমবঙ্গে', নির্দেশ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চের। বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা হাইকোর্টের। 

সোনালি বিবির পরিবারের দাবি, বীরভূমের পাইকরের বাসিন্দা হলেও, কাজের সূত্রে স্বামী দানিশ শেখ এবং ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন সোনালি বিবি। অভিযোগ, গত ১৭ জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। ২৬ তারিখে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই বাসিন্দা সুইটি বিবি এবং তার দুই ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। অভিযোগ, সে দেশের চাঁপাই নবাবগঞ্জ থেকে অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। অভিযোগ ওঠে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা বা কোনওরকম তথ্য যাচাই না করেই ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। এ নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে।                         

তাঁদের নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ৪ সপ্তাহের মধ্যে সোনালি বিবি-সহ ৬ জনকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়ে
হাইকোর্ট জানিয়েছে, ফিরিয়ে আনার কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। 

এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে FRRO-র যে ডিপোর্টেশন, সেটা সম্পূর্ণ অবৈধ। ওপেন কোর্টে বলেছে। হাইকোর্টের থাপ্পড় খেয়ে এবার ক্ষমা চাওয়া উচিত কেন্দ্রের।                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget