এক্সপ্লোর

Calcutta High Court : ২৩ দিনের মধ্যে ২৩ জন টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ হাইকোর্টের

Job Order : পর্ষদের ভুল, শোধরাতে হবে পর্ষদকেই, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা : ২৩ দিনের মধ্যে ২৩ জন টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। পর্ষদের ভুল, শোধরাতে হবে পর্ষদকেই, জানিয়ে  দিল হাইকোর্ট। ২৩ সেপ্টেম্বরের মধ্যে ২৩ জনকে চাকরি দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)।

৬টি ভুল প্রশ্নের নম্বর জুড়েই ২৩ জন টেট উত্তীর্ণ হয়েছেন, কোর্টে জানায় পর্ষদ। ৬ টি প্রশ্নে ভুল থাকার জেরে কোর্টের নির্দেশে সোহম রায়চৌধুরী-সহ ২৩ জন টেট উত্তীর্ণ। পর্ষদ যে প্রসঙ্গে জানিয়েছিল, ‘২০১৬, ২০২০ নিয়োগ সম্পূর্ণ, এখন নিয়োগের পরিস্থিতি নেই, টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে হাইকোর্টে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। পর্ষদের ভুল, পর্ষদকেই শোধরাতে হবে, শূন্যপদ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার’।

ঠিক কী হয়েছিল

২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তাতে বসেছিলেন এই পরীক্ষার্থীরা। পরের বছর যে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। যেখানে দেখা যায় অনুর্তীর্ণ হয়েছেন তাঁরা। যার জেরে ২০১৬ সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার মাধ্যমে চাকরি পাননি পরীক্ষার্থীরা। তারপর পর্ষদের ৬ টি প্রশ্নে ভুল ছিল জানিয়ে তাঁরা পর্ষদ ও আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ২০১৮ সালে নির্দেশ দিয়েছিলেন, ভুল ৬ টি প্রশ্ন যাঁরা উত্তর দিয়েছেন, তাঁদের প্রত্যেককে নম্বর দিতে হবে।

চলেছিল বিবাদ

কলকাতা হাইকোর্টের রায় পাওয়ার পর পরীক্ষার্থীরা ভেবেছিলেন তাঁরা দ্রুতই নিয়োগপত্র পাবেন। কিন্তু তার পরে ২০২০ সালে যখন নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে টেট পাস করা হয়ে গিয়েছিল একান্ত প্রয়োজনীয়। কিন্তু তাঁদের নিয়োগে পরিস্থিতি নেই বলেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যার পরই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। যে মামলাতেই এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন,পর্ষদকে শুধরে নিতে হবে নিজের ভুল। পাশপাশি আগামী ২৩ দিনের মধ্যে চাকরি দিতে হবে ২৩ জন টেট উত্তীর্ণকে।

জারি বিক্ষোভ

এদিকে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ ও বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের কাশফুল আর বালিশ নিয়ে অভিনব বিক্ষোভ দেখান রবিবার। ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভে সামিল কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। এর আগে ২০২১-র ১৮ নভেম্বর হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শিল্পায়ন নিয়ে বার্তা দিতে গিয়ে কাশফুল থেকে বালিশ বানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- '৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget