এক্সপ্লোর

Sk. Shahjahan : CBI মামলায় শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ

CBI Case : বিচারপতি শুভ্রা ঘোষ বলেছেন, 'নতুন যে-সমস্ত তথ্য সামনে এসেছে, তার ভিত্তিতে নতুন করে আবেদন জানাতে হবে শেখ শাহজাহান ও আলমগীরকে।'

কলকাতা : CBI মামলায় শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শেখ শাহজাহানের আইনজীবী দাবি করেছেন, 'জামিনের আবেদনের শুনানির সময় সাক্ষীর সংখ্যা ছিল ৮৬। এছাড়াও যে মাজেদা বিবির বয়ানের ভিত্তিতে শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে, চার্জশিটে সেই মাজিদা বিবিকে অভিযুক্ত করেছে CBI। তাই, ফের এই মামলার শুনানি করা হোক।'

বিচারপতি শুভ্রা ঘোষ বলেছেন, 'নতুন যে-সমস্ত তথ্য সামনে এসেছে, তার ভিত্তিতে নতুন করে আবেদন জানাতে হবে শেখ শাহজাহান ও আলমগীরকে।'

গত লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক শিবিরের ঘুম কেড়ে নিয়েছিল সন্দেশখালি। ভোটমুখী বঙ্গে শেখ শাহজাহান পর্ব কার্যত কোণঠাসা করে দিয়েছিল তৃণমূলকে। দিনের পর দিন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সন্দেশখালির। ক্ষোভের আগুনে ঘি পড়তেই ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েছিলেন সন্দেশখালির মহিলারা। উঠে এসেছিল মারাত্মক সব অভিযোগ। হাওয়া বুঝে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপিও। 

সন্দেশখালি (Sandeshkhali) থেকে দুর্নীতি (Scam)। বিরোধীদের সবচেয়ে বড় ইস্যু ছিল মূলত এই দুটোই। কিন্তু এসবের কোনও কিছুই গত লোকসভা ভোটে প্রভাব ফেলেনি। সন্দেশখালি বিধানসভা যে কেন্দ্রের মধ্যে, সেই বসিরহাটে (Basirhat) বিপুল জয়ের মুখ দেখেছিল তৃণমূল। লোকসভা ভোটের মুখে, বিজেপিকে কার্যত অক্সিজেন জুগিয়েছিল সন্দেশখালি। কিন্তু ভোটে মোদি-শাহর দলকে খালি হাতেই ফেরায় 'সন্দেশখালি' ইস্যু। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট কেন্দ্রে, ২ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 'যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার, কুৎসা, আমরা সেখানেও জিতেছি।' সন্দেশখালির আন্দোলনকে হাতিয়ার করতে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন খোদ নরেন্দ্র মোদি। কিন্তু রেখা পাত্রকে সংসদে পাঠায়নি বসিরহাট। বসিরহাট আস্থা রাখে তৃণমূলেই। বসিরহাট লোকসভার অন্তর্গত ৬টি বিধানসভাতেই এগিয়ে ছিল তৃণমূল, অবশ্য সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে গিয়েছিল বিজেপি।

এবার কী হবে সেখানে তা সময় বলবে। তবে, বিধানসভা ভোটের প্রাক্কালে ফের একবার চর্চায় উঠে আসছে সন্দেশখালি-শেখ শাহজাহান। দিনকয়েক আগে সন্দেশখালিতে 'পরিবর্তন যাত্রায়' যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সভামঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে বিধানসভা ভোটে তাঁর লক্ষ্যের কথা জানান। এর পাশাপাশি আক্রমণ শানান শাহজাহানের বিরুদ্ধেও। তিনি বলেছিলেন, "শাহজাহান বলেছিলেন না, কাঁথির ব্যাটা। পা কেটে হাতে লাগাবে। চামড়া তুলে ডুগডুগি বাজাবে। ওঁকে জেলের ভিতরে পচিয়ে রাখব। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বেয়াদপের বাড়ির সামনে সরবেড়িয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি। মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন । এবার নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিবর্তন আসন্ন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget