এক্সপ্লোর

Recruitemnet Scam: 'গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব', মানিককে জিজ্ঞাসাবাদ নিয়ে CBI-কে কড়া বার্তা বিচারপতির

Calcutta Highcourt: তিনি বলেন, 'যদি আপনারা ঠিক করে তদন্ত করেন, তাহলে খুব ভাল, গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব।'

কৃষ্ণেন্দু অধিকারী এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam Case) এবার মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আজই সিবিআইকে (CBI) জেলে গিয়ে জেরার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। 'মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করবেন ২ সিবিআই অফিসার। মামলাকারী এবং পর্ষদের আইনজীবীর থেকে মামলা বুঝে নিয়ে আজই জেরা করবে সিবিআই। যেহেতু এই মামলায় মানিকের রক্ষাকবচ নেই, তাই সিবিআই প্রয়োজন মনে করলে হেফাজতে নিতে পারবে। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি, প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারবে', এদিন এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।                              

এদিন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য, আদালতে দাবি করেছে সিবিআই। মানিক ভট্টাচার্যের নির্দেশেই এই সব দুর্নীতি হয়েছে, মন্তব্য বিচারপতির। মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে ও স্ত্রীর সম্পত্তিও আয়ের সঙ্গে সঙ্গতিহীন, মন্তব্য করেছেন বিচারপতি। এরপরই সন্ধ্যেয় আদালতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন তাঁরা। এরপর জানা যায়, সিবিআই অফিসারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

তিনি বলেন, 'যদি আপনারা ঠিক করে তদন্ত করেন, তাহলে খুব ভাল, গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব।' জেরা পর্বের ভিডিওগ্রাফি করা সম্ভব? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। জেরা পর্বের ভিডিওগ্রাফি করা সম্ভব? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। ক্যামেরায় না হলে, ফোনে রেকর্ড করবেন, নির্দেশ বিচারপতির। এখানে নিশ্চয় আর্থিক লেনদেন আছে, মন্তব্য বিচারপতির। আজ রাত ৮ থেকে ৮.৩০-এর মধ্যে এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে এই জেরা শুরু করতে হবে', এমনটাই জানান হয়েছে। 

আরও পড়ুন, 'মনে হচ্ছে ইন্ডিয়া নাম প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে', মোদির 'জঙ্গি' কটাক্ষের পাল্টা খোঁচা মমতার

এদিন বিচারপতি বলেন, 'এই আদালত বিশ্বাস করে, মানিক বা পর্ষদের ঘনিষ্ঠ কিছু প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতে টাকার লেনদেন হয়েছে। মানিক ভট্টাচার্যের নেতৃত্বে এমন অভিনব দুর্নীতি, এমন ডিজাইনড কোরাপশনে আদালতের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এরপরি প্রাথমিকের নতুন মামলায় অবিলম্বে সিবিআই এবং ইডিকে যুক্ত করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।                                                       

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget