এক্সপ্লোর

Calcutta Medical College: খাদ্যাভাস থেকে ভাষাগত সমস্যা, জাপানের বাসিন্দা ক্যান্সার আক্রান্তকে নিয়ে বিপাকে কলকাতা মেডিক্যাল কলেজ

সব মিলিয়ে জাপানি রোগিকে নিয়ে মহা ফাঁপড়ে পড়ে এবার, বাধ্য হয়ে স্বাস্থ্য ভবনে চিঠি লিখল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

সন্দীপ সরকার, কলকাতা: প্রায় এক সপ্তাহ হল কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন ক্যান্সার রোগে আক্রান্ত জাপানের বাসিন্দা মিসিহিহিরো কাতা কে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একদিকে, খাদ্যাভাস, অন্যদিকে ভাষাগত সমস্যা নিয়ে ফাঁপড়ে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তাই সমাধান চেয়ে, স্বাস্থ্য ভবনে চিঠি লিখল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এখন, জাপানি রোগির দায়িত্ব নেবে কে বা কারা? সেইদিকেই তাকিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ।

সপ্তাহখানেক আগে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি এক জাপানি রোগী ভর্তি হন। নাম মিসিহিহিরো কাতা কে। ক্যানসার আক্রান্ত এই রোগীকে নিয়েই এখন কার্যত নাজেহাল দশায় হাসপাতাল কর্তৃপক্ষ। তার কারণ হিসেবে, কলকাতা মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের দাবি, একদিকে চড়চড়িয়ে বাড়ছে চিকিৎসা খরচ। সেইসঙ্গে জাপানি নাগরিকের খাদ্যাভাস ও ভাষাগত সমস্যাও বাড়ছে। অন্যান্য বাঙালি রোগিদের মতো ডাল-ভাত- তরকারি মুখে রুচছে না তাঁর। অধিকাংশ সময় না খেয়ে কাটাচ্ছেন। ফলে, এক টানা আইভি ফ্লুইড দিয়ে দেহের ঘাটতি পূরণ করতে হচ্ছে। সেইসঙ্গে, আবার ঘন ঘন কফিও চাইছেন, সঙ্গে চাই ভাল বিস্কুটও। যার কোনওটাই সরকারি হাসপাতালে পাওয়া কার্যত অসম্ভব। অন্যদিকে, পরিবার-পরিজনহীন মিসিহিহিরো কাতা কে-র সঙ্গে নেই নগদ টাকাও।

সব মিলিয়ে জাপানি রোগিকে নিয়ে মহা ফাঁপড়ে পড়ে এবার, বাধ্য হয়ে স্বাস্থ্য ভবনে চিঠি লিখল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কয়েক মাস আগে কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন নামে এক সংস্থার কাজে জাপান থেকে কলকাতায় আসেন মিসিহিহিরো কাতা কে। এখানে এসে অসুস্থ হয়ে পড়ায়, ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু প্রায় ১ মাস পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এবং খরচ বাড়তে থাকায়, রাজ্য স্বাস্থ্য কমিশনের সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার, সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয় জাপানি নাগরিককে। আপাতত, ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। পাকস্থলীতে ক্যানসার ধরা পড়েছে। তাঁর জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। কিন্তু, চিকিৎসার পরিষেবাগত ত্রুটি না হলেও, দিনে দিনে জটিল হচ্ছে পরিস্থিতি। বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে খাদ্যাভাস ও ভাষাগত সমস্যাও। কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ
অঞ্জন অধিকারী বলেন, "সমস্যাটা বলছে, খাদ্যাভাসের সমস্থা, ভাষা সমস্যা, চিকিৎসা খরচ. কোনও নথি নেই আমাদের কাছে।''

যদিও, এই প্রসঙ্গে মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সমস্ত নথিই কলকাতা মেডিক্যাল কলেজকে জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, রাজ্যের সরকারি হাসপাতালে বিদেশি নাগরিকদের চিকিৎসা বিনামূল্যে হয় না। কলকাতা মেডিক্যাল কলেজের দাবি,  ইতিমধ্যেই রাজ্য পুলিশ মারফত, দিল্লিতে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও, সেখান থেকে এখনও পর্যন্ত কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এখন, সবচেয়ে বড় প্রশ্ন হল, কলকাতায় চিকিৎসাধীন জাপানি রোগীর দায়িত্ব নেবে কে? কী পদক্ষেপই বা নেবে স্বাস্থ্য ভবন? সেই দিকেই তাকিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget