এক্সপ্লোর

Calcutta University : কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক উত্তরপত্র উধাও!

'হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর। '

 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  পরীক্ষার্থীদের হাজারো পরিশ্রম কি গেল জলে ? স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার গঠনের খুব কাছাকাছি পৌঁছে বড় ধাক্কা ! স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ ।  উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র । মাথায় হাত পরীক্ষার্থীদের। সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর। 

এমন ঘটনায় কলেজ গুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ  দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা , 'গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি'।                 

আরও খবর :

স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়

ট্রেনে, বাসে বা রাস্তায় পড়ে রয়েছে পরীক্ষার উত্তরপত্র।অতীতে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। এবার হারিয়ে গেল বাংলার স্নাতকোত্তরের পরীক্ষার খাতা ফলে উৎসবের মরশুমে মাথায় হাত পড়েছে শতাধিক পরীক্ষার্থীর। দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিককলেজে স্নাতকোত্তর পড়ানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এরকমই ৩টি কলেজের বাংলায় স্নাতকোত্তরের ১২০টি খাতা হারিয়ে গেছে!

আর নিয়েই এখন জোর শোরগোল বেঁধেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে। সম্প্রতি নিয়ে বৈঠকেও বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা গেছে, যে ৩টি কলেজের উত্তরপত্র হারিয়ে গেছে তার মধ্যে ১টি কলেজের পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সার্ভারে আপলোড করা হলেও,বাকি ২টি কলেজের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সার্ভারে আপলোড করা হয়নি।

ফলে উত্তরপত্র হারিয়ে যাওয়ায়, কে কত নম্বর পেয়েছেন, তা এখন আর জানা সম্ভব নয়।

পড়ুয়াদের ভবিষ্যত কী হবে তা নিয়ে চিন্তিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দেজানিয়েছেন, এই বিষয়ে এখন কী করণীয় তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ভাবা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা চাইলে অন্যান্য পত্রেরসর্বোচ্চ নম্বর পেতে পারেন। অথবা নতুন করে পরীক্ষাও নেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাধারণত স্নাতকোত্তরের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র পাঠায় বিশ্ববিদ্যালয়। পরীক্ষার ব্যবস্থা করা এবং খাতা দেখার দায়িত্ব থাকে সংশ্লিষ্টকলেজের ওপর। এখন এই উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা বিশ্ববিদ্যায়লয়। সূত্রের খবর, কোন কলেজের কোনকোন শিক্ষকের গাফিলতিতে এমনটা ঘটেছে, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে।

দোষীদের কী শাস্তি দেওয়া হবে তা ঠিক করেও পাঠাতে বলা হয়েছে।  তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News LIVE Updates: পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা আমেরিকার, কাতারে একাধিক বিস্ফোরণ
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা আমেরিকার, কাতারে একাধিক বিস্ফোরণ
CV Ananda Bose: 'করলেন না করানো হল?', রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগে শুরু চর্চা, এখন দায়িত্বে কে?
'করলেন না করানো হল?', রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগে শুরু চর্চা, এখন দায়িত্বে কে?
CV Ananda Bose: পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কী কারণ? ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত?
পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কী কারণ? ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত?
Mamata Banerjee on Governor: 'রাজ্যপালের আকস্মিক পদত্যাগে আমি হতবাক', সিভি আনন্দ বোসের ইস্তফায় উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাজ্যপালের আকস্মিক পদত্যাগে আমি হতবাক', সিভি আনন্দ বোসের ইস্তফায় উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget