এক্সপ্লোর

Calcutta University: উপাচার্যকে কটূক্তি, 'এটাকে মানা যাবে না', ৫ বছরের জন্য TMCP নেতাকে সেন্সর কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Bratya Basu: যদিও নতুন উপাচার্য এলে শাস্তি প্রত্যাহারের আবেদন জানানো হবে বলে পাল্টা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

কলকাতা : টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্ক। নজিরবিহীন পদক্ষেপ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে উপাচার্যকে কটূক্তি করেছিলেন টিএমসিপি নেতা। অভিযুক্ত টিএমসিপির সেই সাধারণ সম্পাদককে ৫ বছরের জন্য সেন্সর করল কলকাতা বিশ্ববিদ্যালয়। '৫ বছরের জন্য ওকে সম্পূর্ণভাবে সেন্সর করে দিতে হবে বলে হাউস থেকে উঠে আসে', জানান উপাচার্য। যদিও নতুন উপাচার্য এলে শাস্তি প্রত্যাহারের আবেদন জানানো হবে বলে পাল্টা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে, "এবিপি আনন্দ চ্যানেলে পুরো বিষয়টা সম্প্রচার হয়েছিল। তারপর সেটা ফেসবুক এবং বিভিন্ন সোশাল মিডিয়ার মাধ্যমে আমাদের হাতে পৌঁছে যায়। সে ছাত্র নয় বর্তমানে। কিন্তু, সে ছাত্রনেতা। সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে। সে গেটের কাছে দাঁড়িয়ে ২৮ অগাস্টের পরীক্ষাকে কেন্দ্র করে...ঠিক তার অল্প কয়েকদিন আগে সে চূড়ান্ত খারাপ ভাষায়, ভাষাটাকে আমায় যদি কেউ রিপিট করতে বলে আমি রিপিট করতে পারব না। এতটা খারাপ ভাষা সে উপাচার্য এবং উপাচার্যর গদি, চেয়ার দুটোকেই অপমান করেছে। আমাদের শিক্ষামন্ত্রী দুটো কথা খরচা করেননি। দুটো কথা খরচা করেননি যে, একটি সবে পাস করে বেরিয়ে যাওয়া ছাত্র একজন উপাচার্যকে, তিনিও তো শিক্ষক...এত নীচে নামিয়ে কথা বলা উচিত নয়।  এভাবে অপমান করা উচিত নয়। এটুকু কথা উনি খরচা করেননি। উপরন্তু, উনি আবার যখন বক্তব্য রাখতে যান তাতে আরও কিছু খারাপ কথা অ্যাড করে দেন। যাতে বোঝাই যায়, এসব ছাত্র..এইসব এক্স স্টুডেন্টস ছাত্রনেতারা কোথা থেকে এত সাহস পাচ্ছে। ডিনদের সবার হাতে পৌঁছে যায় এবং ডিনদের তরফ থেকেই এই বিষয়টা আসে যে, এটাকে মেনে নেওয়া যাবে না। এটা কোনও ব্যক্তিকে আক্রমণ করা নয়। আমি যদি উপাচার্য না হতাম, রাস্তায় এমনি একজন প্রফেসর বা পাশের বাড়ির লোক গালাগাল দিয়েছে, বিষয়টা তো এরকম নয়। আমি একটা বিশ্ববিদ্যালয়ের চেয়ারে লিগ্যালি বসে আছি। পুরো বিশ্ববিদ্যালয়কে লিডারশিপ দিচ্ছি...এটাকে মানা যাবে না। এটাকে সিন্ডিকেটে নিয়ে যেতে হবে। এই প্রস্তাবটা আসার পরে লাস্ট সিন্ডিকেটে এই বিষয়টিকে কনফিডেন্সিয়ালি একটা অ্যাজেন্ডা করা হয়। এই ধরনের জিনিসগুলো সবসময় কনফিডেন্সিয়াল থাকে। আরও ৩-৪টে কনফিডেন্সিয়াল বিষয় ছিল। সিদ্ধান্ত সর্বসম্মত...একেবারে হাউস থেকে উঠে আসে।  যে, ওকে ৫ বছরের জন্য সম্পূর্ণভাবে সেন্সর করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনও কোর্সে, হায়ার এডুকেশনের কোনও কিছুতে সে রেজিস্ট্রেশন করতে পারবে না। কোনও পরীক্ষায়সে বসতে পারবে না। পিএইচডি বা এমফিল কোনও কিছু করতে পারবে না ৫ বছর। চাকরির জন্য যদি আবেদন করে সেটাও করতে পারবে না শুধু এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এটা সর্বসম্মতিক্রমে কনফার্মেশন নিয়ে পাস হয়ে যায়। "

পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "একজন ছাত্রর প্রতি প্রতিহিংসামূলক আচরণ কোন পর্যায়ে গেলে যে এটা হতে পারে, আমি একসময় টুনটুনি বলেছিলাম, তাহলে দেখা যাচ্ছে টুনটুনি না, ভিতরে রীতিমতো একটা প্রতিহিংসাপরায়ণ বিষয় আছে। কারণ, টুনটুনি বা ময়না সুন্দর শিস দেয়। কিন্তু, এই ঠোক্কর একজন ছাত্রকে এটা ভয়াবহ... কিন্তু আমি ওই ছাত্র বা ছাত্রদের আশ্বস্ত করতে চাই এটা বলে, এই নিয়ম বা এই সিদ্ধান্ত এটা খুবই সাময়িক। যদি কোনও ছাত্রের কেরিয়ার নষ্ট হয়, আমরা সর্বতোভাবে তার পাশে আছি। নতুন যে উপাচার্য আসবেন আমরা তাঁকে অনুরোধ করব যে, এই নিয়ম প্রত্যাহার করা হোক।"                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget