এক্সপ্লোর

Tapas Mondal: 'টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে?'  বিস্ফোরক তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম সর্বপ্রথম শোনা যায় জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে তাপস মণ্ডলকে আজ ফের তলব করেছে ইডি। বাড়ি থেকে ইডির দফতরের উদ্দেশ্য়ে রওনা হলেন তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম সর্বপ্রথম শোনা যায় জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে। এর প্রেক্ষিতে কুন্তলকে তলব করে ৩ দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন কুন্তল। এদিকে তাপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগে তুলেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত এই যুব তৃণমূল নেতা। সূত্রের খবর, তাপস মণ্ডল ও ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকরা।

এদিন কুন্তল ঘোষের কাছ থেকে টাকা চাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য় করেন তাপস মণ্ডল 'টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে, টাকা চাইব না?' । ইডি-র তলবে আজ ফের সিজিও-তে হাজির হয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস। এর আগে কুন্তলকে তলব করে ৩ দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপর আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন কুন্তল। তাপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগে তুলেছেন কুন্তল তাপস মণ্ডল ও ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে আজ। 

নিয়োগকাণ্ডে আপাতত ইডির জালে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কিন্তু প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা তোলার যে অভিযোগ উঠছে, তা কি কুন্তল একাই তুলেছিলেন? না, টাকা তুলতে এজেন্টও রেখেছিলেন তিনি? এই প্রেক্ষাপটেই সামনে আসছে বেশ কয়েকটি নাম। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে এসেছে তাপস মিশ্রের নাম। পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের ভন্ডুবসান গ্রামের বাসিন্দা তাপস। গত বছর ডিসেম্বরে তাঁর বাড়িতে গিয়ে হাজিরার নোটিস সেঁটে দিয়ে এসেছিল ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি! কেন্দ্রীয় এজেন্সির দাবি,তদন্তে নেমে ৩০ কোটির হিসেব পাওয়া গেছে! টাকা নিয়েছেন বলে স্বীকারও করেছেন কুন্তল! বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে,চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা কি কুন্তল একাই তুলেছেন? টাকা তোলার জন্য কি এজেন্ট রেখেছিলেন কুন্তল? যদি তাই হয়, তবে নিয়োগ দুর্নীতির নেটওয়ার্কে কারা কারা যুক্ত? 

তাপস মণ্ডলের কথায়, তাপস মিশ্র আমার কাছে এসেছিল কয়েকজন ক্যান্ডিডেটের বিষয়ে কথা বলতে। পরে কুন্তল ওকে এজেন্ট করে নিল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস মণ্ডলের মুখে শোনা গিয়েছিল তন্ময় গোস্বামী নামে আরও একজনের নাম। বাঁকুড়ার তালডাংরা বাজারে, ঝাঁ চকচকে, ক্লোজ সার্কিট ক্যামেরায় মোড়া এই দোতলা বাড়িতেই থাকেন তন্ময় গোস্বামী। প্রতিবেশীরা জানিয়েছেন, আগে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন তন্ময়। সূত্রের খবর, তন্ময় গোস্বামী, তাপস মিশ্র এবং গোপাল দলপতি - নিয়োগ দুর্নীতির তদন্তে এই ৩ জনের ভূমিকা খতিয়ে দেখছে ইডি।

এই প্রসঙ্গেই সামনে এসেছে গোপাল দলপতির নাম। যা শোনা গিয়েছিল কুন্তলের মুখেই। কে এই গোপাল দলপতি? কীভাবে তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত? তারই খোঁজে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার কসবা গ্রামে গোপালের বাড়িতে গিয়েছিল এবিপি আনন্দ। কিন্তু পরিবারের সদস্যদের দাবি, গোপালের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগই নেই। জানা গেছে, চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে গোপাল দলপতি এখন তিহাড় জেলে বন্দি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
Howrah News: মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ

ভিডিও

CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Suvendu Adhikari : 'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget