এক্সপ্লোর

Accident News: সরস্বতী পুজোর রাতে জোড়া দুর্ঘটনা কোচবিহার আর হাওড়ায়! প্রাণ গেল ৩ যুবকের

Car Accident News: ২টি ঘটনায়, ৩ জনের মৃত্যু হয়েছে। বসন্ত পঞ্চমীর দিনে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুই মর্মান্তিক দুর্ঘটনায় দুই প্রান্তে ৩ জনের মৃত্যু হয়েছে।
  • মাথাভাঙ্গায় ডাম্পারের সঙ্গে ধাক্কায় ২ যুবকের মৃত্যু হয়েছে।
  • হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু।
  • দুটি ঘটনাই সরস্বতী পুজোর রাতে বা তার পরেই ঘটেছে।

সুনীত হালদার, শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা: সরস্বতী পুজোর সন্ধে থেকে রাজ, জোড়া দুর্ঘটনা পশ্চিমবঙ্গের ২ প্রান্তে। ২টি ঘটনাতেই প্রাণহানির মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি সংলগ্ন এলাকায়। অপর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। ২টি ঘটনায়, ৩ জনের মৃত্যু হয়েছে। বসন্ত পঞ্চমীর দিনে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

বন্ধুর গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন, দুর্ঘটনায় হত ২ যুবক

সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় বন্ধুর ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৩ ব্যক্তি। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ, কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের সঙ্গে ওই গাড়িটির সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তন্ময় সরকার ও রাকেশ অধিকারীর। জানা যাচ্ছে, তন্ময় সরকারের বয়স ৩০ বছর। আর রাকেশ অধিকারীর বয়স ৩০ বছর। ঘটনায় আহত হন, আরও ৩ ব্যক্তি। আহত প্রশান্ত অধিকারী, দীপক সরকার ও সুদীপ সরকারকে প্রথমে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে গাড়ি, মৃত ১

সরস্বতী পুজোর রাতে, ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত গাড়ি রাস্তার পাশের খালে পড়ে যায়। এই ঘটনায় মৃত্যু হযয়েছে গাড়ি চালকের। দুর্ঘটনায় আরও ৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সোয়া বারোটা নাগাদ, একটি গাড়ি বেলাগাম গতিতে আমতার দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। গাড়িটি জগৎবল্লভপুরের ১০ নম্বর কলোনি এলাকায় পৌঁছালে, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারায় ও রাস্তার পাশের একটি খালে পড়ে যায় গাড়িটি।

যাত্রীদের আর্ত চিৎকার শুনে গভীর রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। গাড়ির ভেতর আটকে থাকা ৫ যুবককে উদ্ধার করে পাঁচলার গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা চালক কৌশিক দোলুই কে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজন গুরুতর আহত বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির বাড়ি হাওড়ার ইছাপুর এলাকায়। আহতরা হাওড়ার বকুলতলা এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget