এক্সপ্লোর

Arpita Mukherjee: অর্পিতাকে নিয়ে যাওয়ার সময় আচমকা দুর্ঘটনা, ইডি-র কনভয়ে ধাক্কা অন্য গাড়ির

Enforcement Directorate: দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সুরক্ষিত রয়েছেন ইডি অফিসাররা। 

সুদীপ্ত আচার্য, কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও নিয়ে যাওয়ার সময় ইডির কনভয়ে আচমকা অন্য গাড়ি। আচমকা ইডির (Enforcement Directorate)  গাড়িতে ধাক্কা অন্য একটি গাড়ির। ব্যাঙ্কশাল কোর্ট থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সুরক্ষিত রয়েছেন ইডি অফিসাররা (Arpita Mukherjee)। 

সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত অর্পিতার গাড়ি

রবিবার ব্যাঙ্কশাল কোর্টে একদিনের হেফাজত হয়েছে অর্পিতার। সোমবার ফের তাঁকে আদালতে পেশ করবেন ইডি-র তদন্তকারীরা। আদালতের রায়দানের পর এ দিন অর্পিতাকে নিয়ে সন্ধে সাড়ে ৭টা নাগাদ সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয় ইডি-র কনভয়। 

ইডি সূত্রে খবর, তিনটি গাড়ির কনভয় বেরোয়। একটি গাড়িতে অর্পিতা এবং নিরাপত্তারক্ষীরা ছিলেন। ছিলেন মহিলা নিরাপত্তারক্ষীরাও। অন্য গাড়ি দু'টিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাবাহিনী ছিল।   মা উড়ালপুল হয়ে বেলেঘাটা বাইপাস ধরে সল্টলেকে ঢোকার পর আমরি হাসপাতালের কাছাকাছি আচমকাই বাঁ দিক থাকে একটি গাড়ি অর্পিতার কনভয়ের সামনে চলে আসে। কনভয়ের প্রথম গাড়িতেই ছিলেন অর্পিতা। সেই গাড়িতেই ধাক্কা মারে ওই গাড়ি। 

আরও পড়ুন: ED on Partha : 'ম্যানেজ করতে পারবেন জেনেই SSKM-কে বেছেছেন পার্থ', আদালতে দাবি ইডি-র আইনজীবীর

এর পর নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের অন্য গাড়িগুলির সঙ্গেও ওই গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ফলে কনভয় কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায়। তার পর রওনা দেয় ফের। অর্পিতা বা ইডি কর্তারা গুরুতর চোট পাননি বলে জানা গিয়েছে। তবে অর্পিতার গাড়ি কেন কনভয়ের সামনে থাকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। শেষমেশ অর্পিতাকে নিয়ে ইডি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে বলে জানা গিয়েছে। 

গাফিলতির অভিযোগ উঠছে অর্পিতার নিরাপত্তা নিয়ে

সচরাচর অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময়, কনভয়ের মাঝে রাখা হয় অভিযুক্তকে। সামনে-পিছনে থাকে নিরাপত্তারক্ষীরা। এ ক্ষেত্রে অর্পিতার গাড়ি সামনে থাকায় তাঁর গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে খবর। তাই গাফিলতির অভিযোগ উঠছে। 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget