এক্সপ্লোর

Nadia News: নদিয়ায় বিজেপি নেতার গাড়িতে হামলা, নেপথ্যে কারা?

Car Of BJP Leader: বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতী হামলার অভিযোগ নদিয়ার রানাঘাট থানা এলাকার দোয়ারপাড়ায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে।থানায় অভিযোগ দায়ের হয়েছে এর মধ্যেই।

সুজিত মণ্ডল, নদিয়া: বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতী হামলার অভিযোগ নদিয়ার রানাঘাট থানা এলাকার দোয়ারপাড়ায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এর মধ্যেই। তবে অভিযুক্তরা অধরা।

কী ঘটেছিল?
রবিবার সন্ধ্যা নাগাদ, নিজের চার চাকা গাড়ি চালিয়ে চাকদায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন এসসি মোর্চার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অঙ্কন সরকার। সময়মতো ফুলিয়ার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন অঙ্কন। অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় রানাঘাট থানা এলাকার দোয়ারপাড়ার কাছে হঠাতই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চলে। প্রথমে মোটরবাইক আরোহী অজ্ঞাতপরিচয় দুই যুবক গাড়ি থামানোর জন্য হাত দেখাতে থাকেন অঙ্কনকে। গাড়ির গতি কমাতেই বিজেপি নেতা শুনতে পারে, তাঁর উদ্দেশে অকথ্য গালিগালাজ করছে ওই দুজন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দ। বুঝতে পারেন গাড়ি লক্ষ্য করে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হবিবপুরের কাছাকাছি এসে গাড়িটি দাঁড় করিয়ে দেখেন, ডানদিকের শেষের কাঁচ একেবারে ভেঙে গিয়েছে।  

এর পর...
গাড়ির অবস্থা দেখে বিজেপি জেলা নেতৃত্বের কথামতো ওই রাতেই গাড়ি নিয়ে রানাঘাট থানায় চলে যান অঙ্কন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হল, তার সঠিক কারণ বলতে পারেননি ওই বিজেপি নেতা। যদিও প্রাথমিক ভাবে তাঁর ধারণা, এটি বিরোধী দলের চক্রান্ত। আপাতত হামলাকারী মোটরবাইক এবং ওই দুই দুষ্কৃতির খোঁজ করছে পুলিশ। উল্লেখ্য, এ রাজ্যে পদ্মশিবিরের নেতাদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ নতুন নয়। মাসচারেক আগেই পাণ্ডবেশ্বরে বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের গাড়িতে গুলি করার অভিযোগ ওঠে। সে বার দু’রাউন্ড গুলি চালিয়ে পালিয়েছিল দুই দুষ্কৃতী। গুলি গাড়ির কাচ ভেদ করে বেরিয়ে যায়, জানান বিজেপি নেতা। ভাঙচুর চলে পদ্মপুকুরে বিজেপি নেতা কল্যণ চৌবের গাড়িতেও।

আরও পড়ুন:মিছিলে নেই দলীয় দুই নেতা, নন্দীগ্রামে তৃণমূলে দ্বন্দ্ব ? 'কাটমানি প্রতিযোগিতা', কটাক্ষ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget