এক্সপ্লোর

Narayan Debnath Death : আজ সব বাঁটুল ও নন্টে-প্রেমীদের অশৌচ, বললেন শোকবিহ্বল স্মরণজিৎ চক্রবর্তী

Narayan Debnath Death : বড় হয়ে বাঁটুল দি গ্রেটের গল্প লিখব ভাবতাম, বললেন স্মরণজিৎ

কলকাতা :   প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ (Cartoonist Narayan Debnath)। চলে গেলেন হাঁদা-ভোঁদা, বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পরেই আসে দুঃসংবাদ । বাঁটুল-স্রষ্টার প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য ও শিল্পী মহল। তিনি চলে যাওয়ার পর, শোকপ্রকাশ করে সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী বলেন, আজ সব বাঁটুল ও নন্টে-প্রেমীদের অশৌচ। 

ছোট্ট নারায়ণ দেবনাথের ভক্ত সাহিত্যিক স্মরণজিৎ (Smaranjit Chakraborty)। চাইতেন বড় হয়ে  বাঁটুল ডি গ্রেটের (‘Batul the Great’, ‘Handa Bhonda’) গল্প লিখব, একদম শিশুমনের চাহিদা যেমন। এরপর বড় হয়ে দেখাও করেছিলেন আইডলের সঙ্গে। তখন ১০১৯ সালের অক্টোবর মাস। শরীর তখনই অশক্ত হয়েছে তাঁর। কাছ থেকে মুগ্ধ হয়ে দেখেছিলেন বাঁটুল-স্রষ্টাকে। এবিপি আনন্দকে জানালেন, ফিশ ফ্রাই খেতে ভালবাসতেন, তাই সঙ্গে নিয়ে গিয়েছিলেন শিল্পীর বাড়ি। হয়েছিলেন স্নেহধন্য ।  সই করে বইতে নাম লিখেদিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন :

'কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি' নারায়ণ-প্রয়াণে বার্তা মুখ্যমন্ত্রীর

১৯২৫ সালের ২৫ নভেম্বর নারায়ণ দেবনাথের জন্ম হাওড়ার শিবপুরে। বাবার নাম হেমচন্দ্র দেবনাথ। ভালবাসতেন অ্যাডভেঞ্চারের বই পড়তে। প্রিয় লেখক ছিলেন হেমেন্দ্রকুমার রায়। গল্পের বই পড়ার জন্য বাড়িতে বকুনিও খেতেন। ছোটবেলা থেকেই তাঁকে টানত ভিসুয়াল আর্ট। সেই টান থেকে ইন্ডিয়ান আর্ট কলেজে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা শুরু। কিন্তু পারিবারিক সমস্যায় পাঁচ বছরের কোর্স চার বছরের মাথায় ছেড়ে দিতে হয়। নারায়ণ দেবনাথ কমিক্স সমগ্রর দ্বিতীয় খণ্ড অনুযায়ী, মহাত্মা গান্ধীর মৃত্যুর দিন বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্ত্রীর নাম তারা দেবনাথ। বাবার ব্যবসা ছিল সোনার গয়নার। সেই দোকানে বসতেন নারায়ণ দেবনাথ। দোকানে বসে আঁকতেন গয়নার ডিজাইন। আঁকতেন আর দেখতেন, পাড়ার ছেলেদের কাণ্ডকারখানা। শোনা যায়, ‘হাঁদা-ভোঁদার কাণ্ডকারখানা’-য় উঠে এসেছিল পাড়ার বিচ্ছুদের সে সব ঘটনাই। 

তাঁর সৃষ্ট বাঁটুল-নন্টে-ফন্টে-হাঁদা-ভোঁদারা আজও হাসিয়ে চলেছে বাঙালিকে৷ এদিন সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন স্রষ্টা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget