এক্সপ্লোর

Ashish Pandey Arrested : ধর্ষণ-খুনের তদন্তের সঙ্গেও আশিসের সম্পর্ক? দেহ উদ্ধারের দিন কেন উঠেছিলেন সল্টলেকের হোটেলে?

RG Kar Case : কে আই আশিস ? তার পরিচয়ই বা কী ? কোন কীর্তির জোরে আশিস পাণ্ডের নামে 'জুতো মারো তালে তালে' স্লোগান উঠেছিল ?

প্রকাশ সিনহা, ঝিলম করঞ্জাই, কলকাতা : আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন, সেমিনার রুমের বাইরে আশিস পাণ্ডের একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই থেকে এই টিএমসিপি নেতার গতিবিধি স্ক্য়ানারে ছিল বলেও সিবিআই সূত্রে দাবি । এবার আর জি কর মেডিক্য়ালে আর্থিক দুর্নীতির মামলায় সেই আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই। কিন্তু এই আশিস পাণ্ডের সঙ্গে কি ধর্ষণ - খুনের ঘটনার তদন্তের কোনও যোগ আছে ? 

দেখে নেওয়া যাক , কে আই আশিস ? তার পরিচয়ই বা কী ? কোন কীর্তির জোরে আশিস পাণ্ডের নামে 'জুতো মারো তালে তালে' স্লোগান উঠেছিল ? তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ  ৯ অগাস্টের একটি ছবি ভাইরাল হয়, তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে। ৯ অগাস্ট সকালেই  নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়।

ওই দিন বেলা ১২টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ ১০ অগাস্ট  সকাল ১১টায় হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। সেই চেক ইন - চেক আউটও গোয়েন্দাদের মনে সন্দেহের উদ্রেক করে। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এর আগে CBI আশিসকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে। হাওড়ার সালকিয়ার একটি ফ্ল্য়াটে থাকেন আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডে। সালকিয়ায় ফ্ল্য়াট আশিসের, তাহলে ৯ অগাস্ট কেন সল্টলেকের হোটেলে উঠলেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। এই উত্তরেই ধর্ষণ ও খুনের সঙ্গে আশিসের কোনও যোগসূত্র বের হয় কি না, খতিয়ে দেখছেন গোয়েন্দারা।  তাই , TMCP নেতা আশিস পাণ্ডে আপাতত দুর্নীতির মামলায় গ্রেফতার হলেও, ধর্ষণ- খুনের তদন্তের সঙ্গে আশিসের কোনও সম্পর্ক আছে কি না, তাও সিবিআই তদন্তে উঠে আসতে পারে।   

নিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, সন্দীপ ঘোষের মদতে আর জি কর মেডিক্যালে হুমকিরাজ চালাতেন এই আশিস পাণ্ডে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে কয়েকদিন আগে একটি ভিডিও সামনে আনা হয়। যেখানে,  এক যুবক হাতে করাত নিয়ে ঘুরতে দেখা যায়। জুনিয়র চিকিৎসকদের দাবি,  থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলায় আর জি করের মানিকতলার একটি হস্টেলে হামলা চালায় আশিস পাণ্ডের দলবল। সেখানে করাত হাতে যান কুণাল শাহ নামে আর জি কর মেডিক্যালেরই এক ছাত্র। পরে এই ঘটনায় মানিকতলা থানায় পরে হামলার অভিযোগ দায়ের হয়।  

 

সেরা শিরোনাম

OBC Reservation Bill: আগেই নির্দেশ দিয়েছিল আদালত, এবার তৃণমূল আমলের বিধি বাতিল করে পাস করা হল OBC সংরক্ষণ সংশোধনী বিল
আগেই নির্দেশ দিয়েছিল আদালত, এবার তৃণমূল আমলের বিধি বাতিল করে পাস করা হল OBC সংরক্ষণ সংশোধনী বিল
West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
CM Suvendu Adhikari: বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি
বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি
Taratala Building Collapse: কোন কারণে তারাতলার নির্মীয়মান গোডাউন হয়ে উঠেছিল 'ত্রাসের ঘর'? অনুসন্ধানে উঠে এল কী কী গাফিলতি?
কোন কারণে তারাতলার নির্মীয়মান গোডাউন হয়ে উঠেছিল 'ত্রাসের ঘর'? অনুসন্ধানে উঠে এল কী কী গাফিলতি?

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget