এক্সপ্লোর

Jiban Krishna Saha Arrested : CBI-র হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

রাত ২.৩৫: বড়ঞায় পৌঁছন সিবিআইয়ের উচ্চ পদস্থ অফিসারেরা ।ভোর ৫.১৫: জীবনকৃষ্ণের আন্দির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা ।পার্থ, মানিকের পর এবার গ্রেফতার তৃণমূলের আরও এক বিধায়ক ।

পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সিবিআইয়ের হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। 

গ্রেফতার বড়ঞার বিধায়ক

শুক্রবার বেলা ১২.৩০ থেকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন বড়ঞার বিধায়ক। পুকুরে জোড়া ফোন ফেলে দিয়েও হল না শেষরক্ষা। পুকুর থেকে উদ্ধার হয় একটি ফোন । ৫টি ব্যাগ থেকে উদ্ধার একাধিক নথি নিয়োগ সংক্রান্ত নথি, খবর সিবিআই সূত্রে।  আজই তাকে পেশ করা হবে আলিপুর আদালতে । 

পুকুরে ছুড়ে ফেলে দেন ২ ফোন

গোটা তল্লাশি পর্বেই পরতে পরতে রহস্য়-নাটকীয়তা। নিয়োগ দুর্নীতির তদন্তে, শুক্রবার বেলা ১২টা থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। কিন্তু, বিকেল পাঁচটা নাগাদ ঘটে যায় নাটকীয় ঘটনা!
আচমকা গোয়েন্দাদের থেকে নিজের ২ মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক! সেই থেকে শুরু হয় তল্লাশি। শুক্রবার রাত সাড়ে ১০ টা থেকে পুকুর ছেঁচার কাজ শুরু হয়। শনিবার সকাল ৭ থেকে পুকুর থেকে বিধায়কের মোবাইল ফোন দুটি উদ্ধারের জন্য আরও ২টি পাম্প বসানো হয়।
কিন্তু রাতভর খোঁজাখুঁজির পরও ফোন উদ্ধার হয়নি। এরপরই সকাল থেকে দফায় দফায় বিধায়ককে নিয়ে শুরু হয় পুনর্নির্মাণ আর তাতেই মেলে সাফল্য়।

পুকুরে ঢিল ছোড়েন

সকাল ৭.২৫ নাগাদ বিধায়ককে তাঁর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করা হয়। সিবিআই আধিকারিকদের নির্দেশে ছাদের পাঁচিলে উঠে বাড়ির পুকুরে ঢিল ছোড়েন তৃণমূল বিধায়ক।ঠিক যেভাবে তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। বিধায়কের ছোড়া ঢিল পুকুরের যে জায়গায় পড়েছিল, সেখানেই নামানো হয় ৪ পাম্প কর্মীকে। ঠিক ১১ মিনিট পর ৭টা ৩৮ মিনিটে পুকুরের পাঁক থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়।

এরপর, জীবনকৃষ্ণকে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে চলে দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ। ঘড়িতে তখন সকাল ৯টা ১৪।
তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসা করা হয়, কোনদিকে তিনি ফোন দুটো ছুড়ে ফেলেন । বিধায়কের উত্তর মতো আবার শুরু হয় মোবাইলের খোঁজ।  দুপুর ১টা নাগাদ ব্য়র্থ হয়ে ফিরে যায় মোবাইল-সন্ধানকারী দলের একাংশ। ফিরে যান পাম্প কর্মীরাও।

এরপর নতুন উদ্য়মে ফের মাঠে নামে CBI । আনা হয় ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র। খোঁজ মেলেনি একটি ফোনের। 
ফোনেই লুকিয়ে তৃণমূল বিধায়কের প্রাণভোমরা? দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায় ফোন অক্ষত? কী লুকোতে চাইছেন তৃণমূল বিধায়ক? মোবাইল ফোনে কী রহস্য় লুকিয়ে?

  • রাত ২.৩৫: বড়ঞায় পৌঁছন সিবিআইয়ের উচ্চ পদস্থ অফিসারেরা ।
  • ভোর ৫.১৫: জীবনকৃষ্ণের আন্দির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা ।
  • পার্থ, মানিকের পর এবার গ্রেফতার তৃণমূলের আরও এক বিধায়ক ।
  • জুলাই ২০২২: ইডির হাতে  গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
  • অক্টোবর ২০২২: ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য 
  • নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক বিধায়ক গ্রেফতার  

সেরা শিরোনাম

জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget