এক্সপ্লোর

Sandeshkhali Case: ইডির উপর হামলার ঘটনার তদন্তে শঙ্কর আঢ্যর বাড়িতে CBI

Sandeshkhali News: শেখ শাহজাহানের বাড়ির পর শঙ্কর আঢ্যর বাড়িতেও লেজার স্ক্যানারের ব্যবহার সিবিআইয়ের

কলকাতা: বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে গেল সিবিআই। ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার তদন্তে শঙ্করের বাড়িতে সিবিআই। ফরেন্সিক টিম ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি ঘিরল সিবিআই।

শেখ শাহজাহানের বাড়ির পর শঙ্কর আঢ্যর বাড়িতেও লেজার স্ক্যানারের ব্যবহার সিবিআইয়ের। ৫ জানুয়ারি কী হয়েছি, জানতে বনগাঁ পুরসভার বর্তমান গোপাল শেঠের বাড়িতে সিবিআই। 

সন্দেশখালিতে ED আধিকারিকদের ওপর হামলার দিনই বনগাঁতেও শঙ্কর আঢ্যের বাড়ির সামনে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। তৃণমূল নেতাকে নিয়ে গাড়িতে তোলার সময় শুরু হয়ে যায় ধস্তাধস্তি।

এমনকি ইট ছুড়ে ভেঙে ফেলা হয় কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ। তারই তদন্তে এদিন ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি ঘটনার দিন উপস্থিত থাকা দুই ED অফিসারকেও ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

শঙ্কর আঢ্যর বাড়িতে গিয়ে তদন্তকারীরা প্রথমে কথা বলেন তৃণমূল নেতার স্ত্রী জ্যোৎস্না র সঙ্গে। এদিন তাঁর বাড়ির গেটের দৈর্ঘ্য মেপে দেখেন তদন্তকারীরা। ঘটনার দিন যে রাস্তার সামনে শঙ্কর আঢ্যর অনুগামীরা জড়ো হয়েছিলেন, এদিন সেই রাস্তার দৈর্ঘ্যও মেপে দেখেন বিশেষজ্ঞরা।                                                                                 

ঘটনাস্থলের কাছেই তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়ি। তাঁর বাড়িতে লাগানো CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা। 

আরও পড়ুন, দিলীপ-গড়ে প্রার্থী জুন, 'সুন্দর মুখ দেখে কী আর...' কটাক্ষ বিজেপি নেতা

সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার CBI-এর মুখোমুখি হলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল প্রধান। সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ কয়েকজনকে আজ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় দায়ের হওয়ায় মামলাতেই এই তলব। ৫ জানুয়ারি, সন্দেশখালিতে ED-র ওপর হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত জিয়াউদ্দিন মোল্লা। শেখ শাহজাহানকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি। তৃণমূল প্রধান ওই দিন ঘটনাস্থলে কী করছিলেন, কার নির্দেশে সেখানে গিয়েছিলেন, ED-র ওপর হামলা প্রসঙ্গে তিনি কী জানেন, তা জানতে চায় সিবিআই। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget